Wednesday, 08 April, 2026

ক্যাটল স্পেশাল ট্রেনে ঢাকায় এলো ৮ শতাধিক গরু


দেশের বিভিন্ন প্রান্ত থেকে আট শতাধিক গরু বাংলাদেশ রেলওয়ের ক্যাটল স্পেশাল ট্রেনের মাধ্যমে ঢাকায় এসেছে। তিন ট্রেনে ভাড়া বাবদ সরকারের আয় হয়েছে চার লাখ ৩৫ হাজার ৩৮০ টাকা।

রবিবার (১৮ জুলাই) সকাল আটটায় চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে নয়টি ওয়াগনে ৯৭টি গরু কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। সেখান থেকে ভাড়া বাবদ সরকারের আয় হয় ৬৮ হাজার ৩৮০ টাকা।

পরে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০টি গরু এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ২১টি ওয়াগনে ৩০৬টি গরুসহ মোট ৭০৬টি গরু ও ২০টি ছাগল বেলা সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ দুটি স্পেশাল ট্রেনের ভাড়া বাবদ তিন লাখ ৬৭ হাজার টাকা আয় হয়েছে।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের সুবিধায় বাংলাদেশ রেলওয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিস চালু করেছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০টি গরু নিয়ে আরও একটি স্পেশাল ট্রেনের আজ ঢাকায় আসার কথা রয়েছে।

0 comments on “ক্যাটল স্পেশাল ট্রেনে ঢাকায় এলো ৮ শতাধিক গরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ