Wednesday, 18 March, 2026

বগুড়ায় বোরো ধান সংগ্রহ শুরু


বগুড়াতে সরকার নির্ধারিত দামে আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় এ উপলক্ষে বগুড়া সদর এলএসডি চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠান শেষে বগুড়াতে ফিতা কেটে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। ২৭ টাকা কেজি দরে জেলায় এবার ২৫ হাজার ১৮৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২৮ জানুয়ারী থেকে ৩১ আগষ্ট পর্যন্ত ধান সংগ্রহ করা হবে।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান, জেলা আ’লীগ নেতা আল রাজী জুয়েল, স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল মতিন সরকার প্রমুখ।

বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের কৃষক আব্দুল মজিদ জানান, সে বগুড়া সদর খাদ্য গুদামে ধান দিয়ে লাভবান হয়েছেন। সরকার এবার কৃষকদের ন্যায্য মূল্য দেয়ায় অভিনন্দন জানান তিনি।

জেলার শিবগঞ্জের চালকল মালিক আমিনুল হক দুদু জানান, এবার সরকার কৃষক ও মিলারদের স্বার্থ রক্ষার কথা বিবেচনা করে ধান ও চালের মূল্য নির্ধারণ করেছেন।

0 comments on “বগুড়ায় বোরো ধান সংগ্রহ শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ