Tuesday, 17 March, 2026

বিপন্নপ্রায় গন্ধগোকুল অবমুক্ত


কুমিল্লার লাকসামের কালিয়াচোঁ গ্রামে বিপন্নপ্রায় একটি গন্ধগোকুল আটক করা হয়েছে। পরে বুধবার (২৪ মার্চ) রাজেশপুর ইকোপার্কে প্রাণিটিকে অবমুক্ত করা হয়।

কালিয়াচোঁ গ্রামের জয়নাল আবেদীন বলেন, তিনি কবুতর পালন করেন। গত কয়েকদিন ধরে কয়েকটি কবুতর খুঁজে পাননি। পরে তিনি টের পান বিড়ালের মতো একটি প্রাণী তার কবুতর খেয়ে ফেলছে। তিনি পাহারার ব্যবস্থা করেন। মঙ্গলবার বাড়ির পাশে একটি নারকেল গাছ থেকে কৌশলে গন্ধগোকুলটিকে আটক করেন। বুধবার কুমিল্লা বনবিভাগের লোকজন গন্ধগোকুলটিকে উদ্ধার করেন।

কুমিল্লা সামাজিক বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, গন্ধগোকুল নিশাচর প্রাণী। বনজঙ্গলে থাকে। তারা ইঁদুর,পোকাসহ বিভিন্ন প্রাণী খেয়ে বাঁচে। সে আত্মরক্ষার্থে নিজের শরীর থেকে একটি সুঘ্রাণ ছেড়ে দেয়। এজন্য এ প্রাণীর নাম গন্ধগোকুল।

আরো পড়ুন
মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

কম খরচে বেশি লাভ: পিরোজপুরের কৃষকদের ভাগ্য বদলাচ্ছে বরই চাষ

স্বল্প খরচ, অধিক মুনাফা ও বাজারে চাহিদা থাকায় ধান ও অন্যান্য ফসল ছেড়ে এখন বরই বা কুল চাষে ঝুঁকছেন পিরোজপুরের Read more

বর্তমানে বনজঙ্গল কমে যাওয়ায় খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। আটক গন্ধগোকুলটি বিপন্ন প্রজাতির। আমরা সেটিকে রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করেছি।

0 comments on “বিপন্নপ্রায় গন্ধগোকুল অবমুক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ