
পোষা প্রাণী প্রেমী, ভেটেরিনারিয়ান এবং প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণে দেশে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাসাভা পেট সামিট’ (BASAVA Pet Summit)। শুক্রবার (২ অক্টোবর) কক্সবাজারের স্বনামধন্য ‘হোটেল দ্য কক্স টুডে’-তে এই সামিট অনুষ্ঠিত হয়।
উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ
সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (CVASU) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ এলাহী চৌধুরী, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান এবং এসিআই পিএলসি-র গ্রুপ অ্যাডভাইজার ড. এফ এইচ আনসারি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (BVA) কনভেনর ডা. সফিউল আহাদ সরদার স্বপন। স্বাগত বক্তব্য দেন বাসাভা (BASAVA)-র জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. কেএইচএম নাজমুল হুসাইন নাজির এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাভা প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মেমোরি জাহান শিমু, মার্কেটিং ম্যানেজার (Pet Portfolio), এসিআই এনিমেল হেলথসহ সংশ্লিষ্ট খাতের সম্মানিত ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এই জমকালো আয়োজনের কো-পার্টনার হিসেবে কাজ করেছে এসিআই এনিমেল হেলথ (ACI Animal Health)।
এসিআই-এর নতুন চমক: কৃমিনাশক ওষুধ ‘Prazinex’
পোষা প্রাণীর স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করে অনুষ্ঠানে এসিআই এনিমেল হেলথ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো তাদের নতুন কৃমিনাশক ওষুধ ‘Prazinex’।

এতদিন এ ধরনের প্রয়োজনীয় ওষুধের জন্য অনেকাংশেই আমদানির ওপর নির্ভর করতে হতো। তবে আন্তর্জাতিক মান বজায় রেখে এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে এই কৃমিনাশক ওষুধটি। যা পোষা প্রাণীর চিকিৎসা ও পরিচর্যায় দেশীয় উৎপাদন সক্ষমতার একটি বড় মাইলফলক।
পোষা প্রাণীর পূর্ণাঙ্গ যত্নে এসিআই-এর প্রতিশ্রুতি
অনুষ্ঠানে এসিআই এনিমেল হেলথ-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. আমজাদ হোসেন বলেন,
“একটি পোষা প্রাণীকে সুস্থ রাখা শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়। এজন্য প্রয়োজন সঠিক পুষ্টিকর খাবার, পরিচ্ছন্নতা, নিয়মিত পরিচর্যা ও মানসম্মত ওষুধ। এই পূর্ণাঙ্গ প্রয়োজনীয়তা মাথায় রেখে ACI Animal Health ড্রাই ফুড (Dry Food), গ্রুমিং (Grooming) সামগ্রী, ক্যাট লিটার (Litter) থেকে শুরু করে বিভিন্ন জরুরি মেডিসিন বাজারে নিয়ে এসেছে।”
চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার ডা. মো. এ. ছালেক তাঁর বক্তব্যে তুলে ধরেন,
“পোষা প্রাণী পালন কেবল একটি দায়িত্ব নয়, এটি ভালোবাসা ও আবেগের জায়গা। সেই ভালোবাসার যাত্রাকে সহজ ও নিশ্চিন্ত করতে আমরা দেশীয় সক্ষমতায় মানসম্মত পণ্য সরবরাহে কাজ করে যাচ্ছি। এই ‘বাসাভা পেট সামিট’ বাংলাদেশে পোষা প্রাণীর যত্ন ও সচেতনতা বৃদ্ধিতে একটি নতুন দিগন্তের সূচনা করবে।”

