Wednesday, 18 March, 2026

বাকৃবিতে পরিবেশবান্ধব ফসল উৎপাদন প্রক্রিয়া শীর্ষক কর্মশালা


দেশের উত্তরাঞ্চলে ফসল উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরিবেশবান্ধব চাষাবাদ প্রক্রিয়া শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সংশ্লিষ্ট প্রজেক্টের পিআই ড. এ. কে. এম. জাকির হোসেন কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন।

আরো পড়ুন
মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

কম খরচে বেশি লাভ: পিরোজপুরের কৃষকদের ভাগ্য বদলাচ্ছে বরই চাষ

স্বল্প খরচ, অধিক মুনাফা ও বাজারে চাহিদা থাকায় ধান ও অন্যান্য ফসল ছেড়ে এখন বরই বা কুল চাষে ঝুঁকছেন পিরোজপুরের Read more

ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিচার্স সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু হাদী নূর আলী খান এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুর রহিম।

এছাড়াও সংশ্লিষ্ট প্রজেক্টের কো-পিআই ড. মোঃ শামীম হোসাইন মোল্লা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

0 comments on “বাকৃবিতে পরিবেশবান্ধব ফসল উৎপাদন প্রক্রিয়া শীর্ষক কর্মশালা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ