Thursday, 09 April, 2026

কাপ্তাই হ্রদে ৯ নৌকা ও ৭ হাজার মিটার জাল জব্দ


বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) লংগদু শাখা কার্যালয় ও নৌপুলিশের যৌথ অভিযানে কাপ্তাই হ্রদে নয়টি নৌকাসহ প্রায় সাত হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৪ জুন) রাতভর কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে এসব নৌকা ও জাল জব্দ করা হয়।

লংগদু উপজেলা বিএফডিসি কর্মকর্তা আকবর হোসেন জানান, শুক্রবার রাতে উপজেলার কাট্টলী বিল, শীলকাটাছড়া, হাজাছড়া, ৯নং ও ১০নং এলাকায় হ্রদে অভিযান চালিয়ে আটটি সাধারণ নৌকা, একটি ইঞ্জিনচালিত নৌকাসহ তিন হাজার মিটার কারেন্ট জাল ও চার হাজার মিটার সুতার জাল জব্দ করা হয়।

আরো পড়ুন
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

বঙ্গোপসাগরে ১৫ এপ্রিল থেকে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
বঙ্গোপসাগরে ১৫ এপ্রিল থেকে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

ইলিশের বংশবৃদ্ধি ও জাটকা সংরক্ষণে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সব Read more

তিনি আরও জানান, এসব এলাকায় অসাধু ক্ষতিপয় লোকজন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে মাছ ধরছিল। অভিযান টের পেয়ে লোকজন জাল আর নৌকা ফেলে পালিয়ে যান। জাল আর নৌকার মালিক কাউকে পাওয়া যায়নি। এ কারণে কাউকে আটক করা যায়নি।

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে প্রতিবছরই কার্পজাতীয় মাছের বংশবিস্তার ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ আহরণ বন্ধ থাকে। এসময়ে হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকরে হ্রদ এলাকায় নৌ-পুলিশের সহায়তায় টহল অভিযান চালায় বিএফডিসি। মাছ শিকার বন্ধকালীন হ্রদের ওপর নির্ভরশীল ২৫ হাজার জেলেকে প্রতি মাসে (তিন মাস) ২০ কেজি করে চাল দেয়া হয়।

0 comments on “কাপ্তাই হ্রদে ৯ নৌকা ও ৭ হাজার মিটার জাল জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ