Thursday, 23 July, 2026

সরবরাহ কম, বেড়েছে মাছের দাম


রাজশাহীর পাইকারি বাজারে মাছের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তীব্র শীতে জেলেরা মাছ না ধরায় ও বাজারে দেরিতে মাছ আসায় পাইকার সংকটে আড়তের বেচাকেনা কমে গেছে।

জানা যায়, নওদাপাড়া মাছ বাজারে প্রতিদিন চার উপজেলা থেকে আসে মাছের সরবরাহ। প্রতিদিনের ২০ থেকে ২৫ লাখ টাকার মাছের বেচাকেনা হয়। তবে শীতের কারণে জেলেরা মাছ ধরছে না। উপজেলার অধিকাংশ পুকুর থেকে বাজারে মাছের সরবরাহ কমছে। তাই বাজারে সরবরাহ কম থাকায় মাছের দাম বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, নওদাপাড়া পাইকারি বাজারে দেড়শ ট্রাকের পরিবর্তে মাছ আসছে মাত্র ৬০ থেকে ৬৫ ট্রাক। সে সাথে কমেছে নদী-নালা ও খালবিলের মাছের যোগান। এ অবস্থায় নগরীর নওদাপাড়া পাইকার বাজারে সবরকম মাছের সরবরাহ কমায় বেড়েছে দাম। একদিনের ব্যবধানে কেজি প্রতি মাছের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত।

আরো পড়ুন
ময়মনসিংহে আধুনিক মৎস্য গবেষণা কেন্দ্রের উদ্বোধন
ময়মনসিংহে ফুডটেকবাংলাদেশ প্রকল্পের আওতায় আরএএস (RAS) প্রযুক্তির অত্যাধুনিক মৎস্য গবেষণা কেন্দ্রের উদ্বোধন। বাংলাদেশ-নেদারল্যান্ডস যৌথ উদ্যোগে মৎস্য খাতে বৈপ্লবিক পরিবর্তনের আশা

বাংলাদেশের মৎস্য খাতে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও বাজার সংযোগ বৃদ্ধিতে এক নতুন দিগন্তের উন্মোচন হলো। আজ ময়মনসিংহে ‘ফুডটেকবাংলাদেশ’ (FoodTechBangladesh) প্রকল্পের Read more

লাভজনক গলদা চিংড়ি চাষ: পোনা ছাড়ার আগে পুকুর প্রস্তুত করার আধুনিক ও সঠিক নিয়ম

বাংলাদেশী মৎস্য চাষিদের কাছে ‘সাদা সোনা’ খ্যাত গলদা চিংড়ি চাষ অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। তবে গলদা চিংড়ি চাষে সফলতার প্রধান Read more

দাম বাড়লেও বাজারে দেরিতে মাছ আসায় ব্যাপারী সঙ্কটে পড়ছেন আড়ৎদাররা। আর প্রতিদিন মাছের দামের পার্থক্য থাকায় উৎপাদন খরচ মিটিয়ে লাভ করতে পারছেন না দাবি পুকুর মালিক ও আড়ৎদাররা।

মাছ ব্যবসায়ী নাইমুল ইসলাম বলেন, মাছের খাবারের দাম অনেক বেশি। সেই হিসেবেও এখন মাছ বেশি দামে বিক্রি করতে পারছি না।

0 comments on “সরবরাহ কম, বেড়েছে মাছের দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ