Sunday, 11 October, 2026

সংরক্ষিত আসনের নারী এমপির সঙ্গে ধান কাটলেন ধর্ম প্রতিমন্ত্রী


নারী এমপির সঙ্গে ধান কাটলেন ধর্ম প্রতিমন্ত্রী

জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী কৃষক লীগ আয়োজিত ধান কাটা অনুষ্ঠানের উদ্বোধন করেন এমপি হোসনে আরা। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী।

উপজেলায় দুই কৃষকের ধান কেটে দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় তার সঙ্গে ছিলেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য (এমপি) এবং কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি হোসনে আরা।

আজ রোববার সকালে ইসলামপুরের বেলগাছা ইউনিয়নের ধনতলা গ্রামের কৃষক মনু সেখ ও কানু সেখের ক্ষেতে ধান কাটেন তারা।

আরো পড়ুন
খরগোশ (Rabbit) পালনে রোগ বালাই: লক্ষণ, কারণ ও সঠিক চিকিৎসা পদ্ধতি
খরগোশ পালনে কমন রোগ বালাই, যেমন—মাইটস, চোখের রোগ, কানের সমস্যা ও পেটের চর্মরোগ

সহজ লালন-পালন ও দ্রুত প্রজনন ক্ষমতার কারণে আমাদের দেশে খরগোশ পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তবে সঠিক পরিচর্যার অভাব Read more

প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বাসাভা পেট সামিট’ এ উন্মোচিত হলো এসিআই-এর কৃমিনাশক ‘Prazinex

পোষা প্রাণী প্রেমী, ভেটেরিনারিয়ান এবং প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণে দেশে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাসাভা পেট সামিট’ Read more

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী কৃষক লীগ সব সময় ধান কাটায় কৃষকদের সহযোগিতা করে যাবে।’

এমপি হোসনে আরা বলেন, ‘দেশব্যাপী বোরো ধান কাটা শুরু হয়েছে। অনেক কৃষক অর্থ সংকটে ধান কাটাতে পারছেন না। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা কৃষক লীগের নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘কৃষকের ধান গোলায় না ওঠানো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ, কৃষক লীগসহ আমরা সকলেই মাঠে আছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম শাহ্ ফকির ও সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ জেলা ও স্থানীয় কৃষক লীগের নেতাকর্মীরা।

0 comments on “সংরক্ষিত আসনের নারী এমপির সঙ্গে ধান কাটলেন ধর্ম প্রতিমন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ