Tuesday, 21 April, 2026

মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে ব্যাংক স্থাপনের উদ্যোগ


মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, খামারিদের সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দুপুরে সন্দ্বীপ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলার বিভিন্ন পিজি গ্রুপের নারী সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং মৎস্য খামার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, “সন্দ্বীপ মৎস্য ও প্রাণিসম্পদে সমৃদ্ধ এলাকা। এখানে মহিষ, ভেড়া ও মাছ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সরকার সন্দ্বীপসহ সারাদেশে এ খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

আরো পড়ুন
সার সংকট মোকাবিলায় ৭ লাখ টন ইউরিয়া আমদানির উদ্যোগ: সংসদে শিল্পমন্ত্রী

দেশে সারের উৎপাদন ঘাটতি মোকাবিলা এবং কৃষি উৎপাদন সচল রাখতে জরুরি ভিত্তিতে ৭ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ Read more

অ্যামোনিয়া সংকটে চট্টগ্রামের ডিএপি সার কারখানার উৎপাদন বন্ধ
চট্টগ্রামের আনোয়ারার ডিএপি সার কারখানা।

কাঁচামাল অ্যামোনিয়ার মজুদ শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে। Read more

তিনি আরও বলেন, “মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বর্তমানে বিদ্যুৎ বিল নির্দিষ্ট কমার্শিয়াল রেটে দিতে হয়, যেখানে কৃষিতে তুলনামূলক কম রেটে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তাই, খামারিদের কৃষি খাতের মতো ভর্তুকি মূল্যে বিদ্যুৎ সুবিধা প্রদানের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. আতিয়ার রহমান, সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আব্দুস ছাত্তার, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সন্দ্বীপ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলী আজমসহ বিভিন্ন পিজি গ্রুপের নারী সদস্য ও মৎস্য খামারিরা।

এর আগে, ফরিদা আখতার চট্টগ্রাম জেলার বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড-গুপ্তছড়া, সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

এ সময় তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের ফলেই সন্দ্বীপের উন্নয়ন সম্ভব হয়েছে। গত ৫০ বছরে সন্দ্বীপে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি, যা আমাদের লজ্জার বিষয়। তবে, অন্তর্বর্তী সরকার মাত্র সাত মাসের মধ্যে সন্দ্বীপের উন্নয়ন দৃশ্যমান করেছে।”

0 comments on “মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে ব্যাংক স্থাপনের উদ্যোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ