Friday, 27 November, 2026

মাছের আঁশ প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি হচ্ছে


শুকনো মাছের আঁশ

মাছের আঁশ ওষুধ, প্রসাধনসামগ্রী, ফুড সাপ্লিমেন্ট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় । মাছের আঁশ থেকে তৈরি হয় কোলাজেন নামক একটি পণ্য। কোলাজেন বিক্রি হয় ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে।

দেশের মাছের আঁশের বড় রপ্তানি গন্তব্য হচ্ছে জাপান।  জাপানি একটি বড় কোম্পানি চীন ও ইন্দোনেশিয়ায় দুটি আলাদা কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে মাছের আঁশ আমদানি করেন।

বাংলাদেশ থেকে বর্তমানে তিনটি কোম্পানি মাছের আঁশ রপ্তানি করছে।

আরো পড়ুন
শীতকালীন সবজি চাষের প্রস্তুতি: অধিক লাভের জন্য জমি তৈরি, সার ও পরিচর্যার পূর্ণাঙ্গ গাইড
শীতকালীন সবজি চাষের প্রস্তুতি

বাংলাদেশের কৃষকদের জন্য শীতকাল বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লাভজনক ফসলের মৌসুম। অনুকূল আবহাওয়া ও রোগবালাই তুলনামূলক কম থাকায় এ সময় Read more

কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

যদিও মাছের আঁশ কেউ যত্ন করে রাখে না। মাছের আঁশের কেজি ১৫ থেকে ২০ টাকা দরে কিনতে হয়।

মা এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির স্বত্বাধিকারী মোঃ জুলফিকার আলমের মতে বছরে ৮০০ থেকে ১ হাজার টন মাছের আঁশ রপ্তানি করা যায়।

জুলফিকার আলম বলেন বাণিজ্য মন্ত্রণালয় মাছের আঁশকে ১৫ শতাংশ প্রণোদনা দেওয়ার সুপারিশ করে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। এই প্রণোদনা পেলে রপ্তানি বাড়বে কয়েক গুণ।

One comment on “মাছের আঁশ প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি হচ্ছে”

রিপন

আরো একটু বিস্তারিত জানালে উপকৃত হতাম , যেমন মাছের আস কিভাবে প্রক্রিয়াজাত করে এবং এর ধাপ গুলো ।
ধন্যবাদ

Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ