Saturday, 21 November, 2026

মরছে মৌমাছি, ক্ষতিগ্রস্থ মৌ চাষিরা


জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঘন কুয়াশা ও কনকনে শীতে মরে যাচ্ছে হাজার হাজার মৌমাছি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিভিন্ন অঞ্চল থেকে মধু সংগ্রহ করতে আসা মৌচাষিরা।

জানা যায়, সরিষাভান্ডার নামে খ্যাত সরিষাাড়ী উপজেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে মৌচাষিরা মধু সংগ্রহ করতে আসেন। মৌচাষিরা সরিষাক্ষেতের পাশে মৌ বক্স বসিয়ে মধু সংগ্রহ করেন। তবে গত এক সপ্তাহের অধিক সময় ধরে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে মধু সংগ্রহ হচ্ছে না বলে জানিয়েছেন মৌ চাষিরা। এদিকে তীব্র শীতের কারণে বক্স থেকে মৌমাছিরা বের হচ্ছে না। যে সব মৌমাছি বের হচ্ছে তীব্র শীতের কারণে সেগুলোও মারা যাচ্ছে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমে এখানে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এসব জমির পাশে প্রায় ৭ শতাধিক মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছে মৌচাষিরা।

আরো পড়ুন
কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

অবৈধ ভেনামি পিএল উৎপাদন গোল্ডেন হ্যাচারীসহ ৩ প্রতিষ্ঠানে মৎস্য অধিদপ্তরের তদন্ত শুরু
অনুমোদন ছাড়াই নিষিদ্ধ ভেনামি চিংড়ি পোনা উৎপাদন এবং অবৈধ ব্রড চিংড়ি আমদানির অভিযোগে কক্সবাজারের তিনটি হ্যাচারির বিরুদ্ধে তদন্তে নেমেছে মৎস্য অধিদপ্তর। ছবিটি উখিয়ার সোনার পাড়া এলাকা থেকে তোলা।

কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন 'গোল্ডেন হ্যাচারী' সহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে Read more

মৌচাষি কামাল হোসেন বলেন, এখানে আগাম সরিষা আবাদ হয় শুনে অনেক আশা নিয়ে আসছিলাম। ভেবেছিলাম মৌমাছিগুলো বেশি মধু সংগ্রহ করবে। প্রচুর মধু উৎপাদন করতে পারবো। কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার কারণে মৌ কলোনিগুলো ধ্বংসের আশস্কা দেখা দিযেছে। তাই সরকারি সহায়তা কামনা করি।

উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বলেন, সরিষার ফুল আসার আগেই ঘন কুয়াশা ও তীব্র শীত পড়ে গেছে। তাই হয়তো মৌমাছি মধু আহরণ করতে পারছেন না। এদিকে সরিষাচাষিরা ফুল আসার সাথে সাথেই বিভিন্ন কীটনাশক প্রয়োগ করছে। এতেও মধু সংগ্রহ করতে ব্যহত হচ্ছে। আমরা কৃষি অফিস থেকে কৃষকদের বুঝাতে চেষ্ঠা করছি যে ফুল আসলে কীটনাশক ক্ষেতে প্রয়োগ করলে সরিষার ফলন ভালো হয় না এবং মধু সংগ্রহ করতে আসা মৌমাছিও মারা যায়।

0 comments on “মরছে মৌমাছি, ক্ষতিগ্রস্থ মৌ চাষিরা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ