Monday, 14 September, 2026

ভারত ট্রেনে ৪৬৬ বস্তা শুকনো মরিচ পাঠিয়েছে


শুকনো মরিচের ট্রেনে আমদানি

এগ্রোবিডিঃ প্রথমবারের মত একটি পার্সেল ট্রেনে ৪৬৬ বস্তা শুকনো মরিচ বাংলাদেশে পাঠিয়েছে ভারত। ভারতের অন্ধ্র প্রদেশের গুন্টুর জেলা থেকে এই মরিচ বাংলাদেশে আসছে।

গত শুক্রবার এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছেন। ১৬টি ভ্যানের এই ট্রেনের প্রতিটি ভ্যান প্রায় ২০ টন করে শুকনো মরিচ রয়েছে। বেনাপোলের উদ্দেশ্যে রওনা করা এই ভ্যান গুলোতে মোট ৩৮৪ টন মরিচ পাঠিয়েছে ভারত।

রেলমন্ত্রী পীযুষ গয়াল টুইটের মাধ্যমে জানান যে জাতীয় সীমান্তের বাইরে রপ্তানি বাড়াতে ট্রেনে করে শুকনো মরিচ পাঠানো হচ্ছে বাংলাদেশে, যা প্রথমবার। প্রতি টন মরিচ পরিবহনে খরচ হচ্ছে ৪ হাজার ৬০৮ রুপি, যা সড়ক পথে খরচ হত ৭০০০ রুপি। এই মাধ্যমে প্রথমবার এবং অনেক সাশ্রয়ী বলে জানিয়েছে রেল মন্ত্রনালয়।

আরো পড়ুন
বাড়তি দাম ও পর্যাপ্ত মজুতে ২০২৩-২৭ মেয়াদে গম আমদানি ১১% কমার পূর্বাভাস
বিশ্ববাজারে দাম বৃদ্ধি ও দেশে পর্যাপ্ত মজুদের কারণে ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশে গম আমদানি ১১% কমে ৬৬ লাখ টনে নামার পূর্বাভাস দিয়েছে USDA

বিশ্ববাজারে চড়া দাম, বাজারে পর্যাপ্ত মজুদ এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অনিশ্চয়তার কারণে আগামী ২০২৬-২৭ বিপণন বছরে বাংলাদেশে গম আমদানি ১১ Read more

ভেনামি ও বাগদা চিংড়ি চাষে পানির গুণগত মান সঠিক পরিচর্যা ও প্রযুক্তিগত সমাধান
ভেনামি ও বাগদা চিংড়ি চাষে পানির আদর্শ মান, অক্সিজেন crash প্রতিরোধ ও সঠিক সেন্সর নির্বাচনের বিস্তারিত নির্দেশিকা

বিশ্বব্যাপী সামুদ্রিক ও উপকূলীয় মৎস্য খাতে চিংড়ি চাষ অত্যন্ত লাভজনক হলেও পানির সামান্যতম গুণগত মান বিপর্যয়ে চিংড়ি চাষ মুহূর্তে লোকসানে Read more

বিভিন্ন ভারতীয় গণ মাধ্যম জানায় যে আগে সড়কপথে ট্রাকে করে মরিচ বাংলাদেশে পাঠানো হত। তবে প্রথমবারের মত্ এবারই ট্রেনে করে বেনাপোল সীমান্ত পর্যন্ত মরিচ যাচ্ছে।

কোভিড পরিস্থিতির জন্য দীর্ঘদিন আমদানি ও রপ্তানি বন্ধ রাখে ভারত। সীমান্তে একই সাথে কড়া পাহাড়াও বসায় ভারত সরকার। তবে এখনো পরিস্থিতি স্বাভাবিক না হবার কারণে ও সড়ক পথে কোন স্বাভাবিক চলাচল না হবার কারণে তাই রেল পথে এই রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

0 comments on “ভারত ট্রেনে ৪৬৬ বস্তা শুকনো মরিচ পাঠিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ