Friday, 25 September, 2026

বিনামূল্যে ধানবীজ পেলেন ৪৫৭০ কৃষক


রবি মৌসুমে বিনামূল্যে হাইব্রিড জাতের বোরে ধানের বীজ পেলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৪৫৭০ কৃষক। রবিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সাংসদ মো. মোতাহার হোসেন প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে ধান বীজ তুলে দেন।

জানা যায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০২০-২১ অর্থবছরে চলতি রবি মৌসুমে বোরে ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ সহায়তা প্রণোদনা কর্মসূচির আওতায় এসব ধানবীজ বিতরণ করা হয়।

বীজ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল, পৌর মেয়র শমসের আলী, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন লিপু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লতিফা আক্তার, পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল গাফ্ফার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়া প্রমুখ।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

0 comments on “বিনামূল্যে ধানবীজ পেলেন ৪৫৭০ কৃষক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ