Friday, 05 December, 2025

বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণে দিশেহারা কৃষক


বীজতলায় বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণে বীজতলার ছোট ছোট ধানের চারা ‘জ্বলে’ যাচ্ছে। বোরো মৌসুমের শুরুতেই এমন ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষকেরা। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা ও জেলার উর্ধ্বতন কর্মকর্তারাও ছুটছেন মাঠে। প্রজেক্টরের মাধ্যমে পোকার আক্রমণ ঠেকানো ও দমন করার পদ্ধতি ও কলাকৌশল দেখাচ্ছেন তারা।

বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গরায়ের পাড়া গ্রামের শহীদুল ইসলাম জানান, তেলকুমার হাওরের বীজতলায় কারেন্ট পোকার আক্রমণে কৃষকরা দিশেহারা হয়ে পড়ছেন।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক বলেন, বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণে কৃষকদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কৃষি বিভাগের লোকজন সার্বক্ষণিক মাঠে গিয়ে কৃষকদের সাথে দেখা করে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। ওষুধ প্রয়োগ করলেই আশা করছি সমস্যার সমাধান হবে।

আরো পড়ুন
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ‘জিরো টলারেন্স’ নিশ্চিত করতে হবে: উপদেষ্টা ফরিদা আখতার
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ‘জিরো টলারেন্স’ নিশ্চিত করতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও অপ্রয়োজনীয় ব্যবহার নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি নিশ্চিত করতে সকলকে একসাথে Read more

কৃষি অ্যাগ্রো অ্যাওয়ার্ড: স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ১১ জনকে সম্মাননা!
কৃষি অ্যাগ্রো অ্যাওয়ার্ড: স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ১১ জনকে সম্মাননা!

কৃষিতে বিশেষ অবদানের জন্য আটজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) এবং চ্যানেল আই। সারাদেশে Read more

তিনি আরো জানান, ইতিমধ্যে উপজেলার বিভিন্ন হাওরে বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণে দুঃশ্চিন্তাগ্রস্ত কৃষকদের সচেতন করে তুলতে এবং বিভিন্ন পরামর্শ দিতে ব্লক সুপারভাইজাররা বিভিন্ন মাঠে ছুটে যাচ্ছেন।

0 comments on “বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণে দিশেহারা কৃষক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ