Sunday, 08 November, 2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের নতুন ডিন প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন


প্রফেসর ড. মোঃ মকবুল হোসন

খ্যাতিমান ভেটিনারিয়ান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মোঃ মকবুল হোসেনকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ দিয়েছেন প্রশাসন।

তিনি ৩০ অক্টোবর ২০২০ হতে আগামী ২ (দুই) বছরের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারিতে স্নাতক ও প্যাথলজি বিভাগ থেকে এম.এস ডিগ্রী লাভ করেন। তিনি University Of Tokyo, Japan  থেকে ভেটেরিনারি বিষয়ে পিএইচ.ডি এবং পরে পোস্ট ডক্টরাল সম্পন্ন করেন।

আরো পড়ুন
শীতকালীন পোষা প্রাণীর (Pet Animals) যত্ন: প্রয়োজনীয় করণীয় ও সতর্কতা
শীতকালে কুকুর, বিড়াল বা পাখির বিশেষ যত্ন এবং কিছু জরুরি সতর্কতা আলোচনা

শীতের আগমন আমাদের জন্য আরামদায়ক হলেও, বাড়ির আদুরে পোষা প্রাণীগুলোর জন্য এই সময়টি কিছুটা চ্যালেঞ্জিং। অবোলা এসব প্রাণীরা নিজেদের কষ্টের Read more

তেলাপিয়া মাছের শীতকালীন রোগ ব্যবস্থাপনা ও আধুনিক পরিচর্যা

বাণিজ্যিক মৎস্য চাষে তেলাপিয়া অন্যতম লাভজনক ও জনপ্রিয় মাছ। তবে শীতকালে তাপমাত্রা হ্রাস পাওয়ার সাথে সাথে পুকুরের পরিবেশ এবং মাছের Read more

১৯৮৮ সনে প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগে লেকচারার হিসেবে শিক্ষকতা পেশায় নিযুক্ত হন। পরবর্তীতে ১৯৯১ সনে সহকারী প্রফেসর, ১৯৯৭ সনে সহযোগী প্রফেসর এবং ২০০২ সনে তিনি প্রফেসর পদে উন্নীত হন।

সফল কর্মজীবনের অধিকারী প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন, প্যথলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং  শিক্ষা ও গবেষণা কাজের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন বহু জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, ওর্য়াকশপ ও কনফারেন্সে যোগদান করে গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন এবং বিভিন্ন টেকনিক্যাল সেশনে চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। তার  লেখা ১২০টি গবেষণামূলক প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্ণালে প্রকাশিত হয়েছে।

তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

One comment on “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের নতুন ডিন প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন”

সোহানা খান

অভিনন্দন স্যার কে। ভালো কিছুর প্রত্যাশা??

Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ