Tuesday, 01 September, 2026

বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষের স্থগিতাদেশ প্রত্যাহার: নতুন নীতিমালা ও কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত


বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষের ওপর আরোপিত পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। গত ১০ মে ২০২৬ তারিখে মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীতা হয় আজ ২১ মে ২০২৬ তারিখে মৎস্য-৫ শাখা থেকে জারিকৃত এক সরকারি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তসমূহ অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে

ভেনামি চিংড়ি চাষের অনুমোদন ও স্থগিতাদেশ প্রত্যাহার

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ৭ জানুয়ারি ভেনামি চিংড়ির পোনা ও ব্রুড আমদানিসহ ভেনামি চাষের অনুমোদন স্থগিত সংক্রান্ত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে এখন থেকে নির্ধারিত নীতিমালা ও বায়োসিকিউরিটি (জৈব-নিরাপত্তা) অনুসরণ করে ভেনামি পিএল (Post Larvae), পিপিএল (Parent Post Larvae) এবং ব্রুড (Brood) উৎপাদন ও আমদানির জন্য প্রয়োজনীয় হ্যাচারি এবং বাণিজ্যিক খামারের অনুমোদন দেওয়া হবে

আরো পড়ুন
অভ্যন্তরীণ চাহিদা পূরণে সফল মৎস্য খাত, এবার নজর বিশ্ববাজারে রপ্তানি বাড়ানোয়: জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে মৎস্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, Read more

দেশের অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বন্টন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও কর্মসংস্থানমুখী করতে সরকারি জলমহাল, অব্যবহৃত পুকুর, হাওর-বাঁওড় ও জলাশয় সংস্কার করে স্থানীয় বেকার Read more

টঙ্গীতে বসছে সরকারি কোয়ারেন্টাইন সেন্টার

বিদেশ থেকে জীবন্ত মৎস্য সামগ্রী আমদানির ক্ষেত্রে ক্ষতিকর রোগ জীবাণুর বিস্তার প্রতিরোধ করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার এর অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে মৎস্য অধিদপ্তরের নিজস্ব জমিতে জরুরী ভিত্তিতে একটি সরকারি কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হবে এর ফলে আমদানিকৃত পোনা বা ব্রুড স্ক্রিনিংয়ের মাধ্যমে দেশে প্রবেশ করবে

চাষিদের সুবিধার্থে ১১ দফা সিদ্ধান্ত

বাণিজ্যিক ভিত্তিতে ভেনামি চিংড়ি চাষ সহজ করতে এবং রপ্তানি বাড়াতে মোট ১১টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • অনুমোদন প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ: ভেনামি চাষের অনুমোদন প্রক্রিয়া কেন্দ্রীয় পর্যায় থেকে জেলা পর্যায়ে স্থানান্তর করা হবে এবং দ্রুত একটি যুগোপযোগী নতুন নীতিমালা তৈরি করা হবে

  • আমদানি নির্ভরতা হ্রাস: দেশের বর্তমান হ্যাচারিগুলোর সক্ষমতা বাড়িয়ে পিএল (PL) আমদানি নির্ভরতা কমিয়ে আনা হবে এবং হ্যাচারিগুলোকে কঠোর নজরদারির আওতায় রাখা হবে

  • ভ্যাট ও ট্যাক্স কমানোর প্রস্তাব: চিংড়ি চাষিদের সুবিধার্থে স্থানীয় পর্যায়ে চিংড়ি ক্রয়ের ক্ষেত্রে উৎসে কর কর্তন পরিহার এবং পিপিএল ও ব্রুড আমদানির ওপর থেকে ভ্যাট-ট্যাক্স কমানোর লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডে (NBR) যৌক্তিক প্রস্তাব পাঠানো হবে

  • অবকাঠামো ও নদী ড্রেজিং: খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের স্লুইস গেটগুলোকে চিংড়ি চাষ বান্ধব করার উদ্যোগ নেওয়া হবে এছাড়া ষোলমারি নদীসহ প্রয়োজনীয় নদী ও খাল খননের জন্য আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে ড্রেজিংয়ের ব্যবস্থা করা হবে

  • অবৈধ পোনা আমদানি রোধ: প্রতিবেশী দেশ থেকে অবৈধ পথে ভেনামির পিএল (পোকা পোনা) আনা বন্ধ করতে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি করা হবে

  • ব্রুড ব্যাংক স্থাপন: রোগমুক্ত চিংড়ি উৎপাদনের লক্ষ্যে স্পেসিফিক প্যাথোজেন ফ্রি (SPF) ব্রুড তৈরির জন্য বিশেষ ‘ব্রুড ব্যাংক’ ও ‘ব্রুড ব্যবস্থাপনা কেন্দ্র’ (BMC) স্থাপন করা হবে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন চৌধুরী স্বাক্ষরিত এই পত্রে উক্ত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করা হয়েছে

সংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রিত পরিবেশে বায়োসিকিউরিটি নিশ্চিত করে ভেনামি চিংড়ি চাষের এই গ্রিন সিগন্যাল দেশের মৎস্য রপ্তানি বৃদ্ধিতে এবং ব্লু-ইকোনমি বা নীল অর্থনীতির উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে

0 comments on “বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষের স্থগিতাদেশ প্রত্যাহার: নতুন নীতিমালা ও কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ