Saturday, 05 September, 2026

পেটে এখনো ডিম আসেনি, ইলিশ ধরার নিষেধাজ্ঞা পেছানোর দাবি


আজ মঙ্গলবার দুপুরে পটুয়াখালী কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দর আড়ত মালিক সমবায় সমিতি সংবাদ সম্মেলনের আয়োজন করে। ইলিশের পেটে এখনো ডিম আসেনি। তাই সরকারি নির্ধারিত ১২ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞার সময়সীমা পিছিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মাসুম বেপারী। এসময় মহিপুর বন্দর আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজা ও কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবসহ বন্দরের মৎস্য ব্যবসায়ী ও জেলেরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, সরকারের প্রাণী ও মৎস্য মন্ত্রণালয় ইলিশ রক্ষার্থে ও ইলিশ প্রজননের জন্য প্রতি বছরের ন্যায় এ বছরও আগামী ১২ অক্টোবর ২২ দিন অবরোধ ধার্য করেছে। বর্তমানে সাগরে কোনো রকম বড় ইলিশ নাই বললেই চলে।

আরো পড়ুন
অভ্যন্তরীণ চাহিদা পূরণে সফল মৎস্য খাত, এবার নজর বিশ্ববাজারে রপ্তানি বাড়ানোয়: জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে মৎস্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, Read more

দেশের অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বন্টন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও কর্মসংস্থানমুখী করতে সরকারি জলমহাল, অব্যবহৃত পুকুর, হাওর-বাঁওড় ও জলাশয় সংস্কার করে স্থানীয় বেকার Read more

আর যে সকল মাছ ধরা পড়ছে, তাতে এখন পর্যন্ত কোনো ডিম আসেনি। তাই ১২ অক্টোবরের পরিবর্তে ৩০ অক্টোবর থেকে অবরোধ ধার্য করা হলে মা ইলিশের পেটে ডিম পরিপক্ক হবে। সময়সীমা পেছালে একদিকে যেমন ইলিশের উৎপাদন বাড়বে, তেমনি জেলেরাও লাভবান হবে বলে জানানো হয়।

0 comments on “পেটে এখনো ডিম আসেনি, ইলিশ ধরার নিষেধাজ্ঞা পেছানোর দাবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ