Friday, 27 November, 2026

পেঁয়াজ আমদানির খবরে দাম কম, লোকসানের শঙ্কা


নওগাঁয় দেশী পেঁয়া‌জের দাম মণপ্রতি ২০০ টাকা পর্যন্ত কমে গে‌ছে। ভারত থে‌কে পেঁয়াজ আমদানির খবরে দাম হঠাৎ কমে যাওয়ায় হতাশ চাষিরা। বীজ কিনতে খরচ বাড়ায় চাষিদের মাঝে লোকসানের শঙ্কা দেখা দিয়েছে।

চল‌তি মৌসু‌মে জেলায় সা‌ড়ে নয় হাজার হেক্টর জ‌মি‌ থেকে এক লাখ ২০ হাজার মে‌ট্রিক টন পেঁয়াজ পাওয়ার লক্ষ্যমাত্রা কৃ‌ষি বিভাগের।

গত সেপ্টেম্বরে ভারত থে‌কে পেঁয়াজ আমদানি বন্ধ হ‌লে অস্বাভাবিক বে‌ড়ে যায় দাম। কৃষকরা ভালো দাম পাওয়ার আশায় এবার ধারদেনা ক‌রে অধিক জ‌মি‌তে চাষ করে পেঁয়াজ। তবে বেপারিরা বল‌ছেন, ভারত থে‌কে পেঁয়াজ আসায় দাম কমেছে।

আরো পড়ুন
শীতকালীন সবজি চাষের প্রস্তুতি: অধিক লাভের জন্য জমি তৈরি, সার ও পরিচর্যার পূর্ণাঙ্গ গাইড
শীতকালীন সবজি চাষের প্রস্তুতি

বাংলাদেশের কৃষকদের জন্য শীতকাল বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লাভজনক ফসলের মৌসুম। অনুকূল আবহাওয়া ও রোগবালাই তুলনামূলক কম থাকায় এ সময় Read more

কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

কৃষক আবুল কালাম খেত থে‌কে তোলা ৫ মণ পেঁয়াজ বি‌ক্রির জন‌্য নওগাঁর বদলগাছীর গোবরচাপা হা‌টে আনেন। গত সপ্তাহে ১৩০০ টাকার পেঁয়াজ মণপ্রতি ২০০ টাকা ক‌মে বিক্রি করতে বাধ্য হন তিনি। একই অবস্থা অন্য চাষিদেরও।

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করার দাবি জানিয়ে কৃষকরা বলেন, আমরা যখন পেঁয়াজ কিনেছি তখন অনেক দামে কিনেছি। এখন বিক্রি করতে এসে দাম কম পাচ্ছি। এভাবে হলে আমরা বেঁচে থাকতে পারব না। আমরা চাই ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ করে দেশীয় পেঁয়াজের বাজার ধরে রাখবে সরকার।

0 comments on “পেঁয়াজ আমদানির খবরে দাম কম, লোকসানের শঙ্কা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ