Saturday, 05 September, 2026

নাটোরে আম সংগ্রহ শুরু


নাটোরে গাছ থেকে গোপাল ভোগ জাতের আম সংগ্রহের মধ্য দিয়ে আম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। চলতি মৌসুমে জেলায় ৮০ হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

শুক্রবার (২১ মে) দুপুরে বাগাতিপাড়া উপজেলার সালাইনগর এলাকায় একটি বাগানে গাছ থেকে আম সংগ্রহের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবি পাল, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল, কৃষি অফিসার মোমরেজ আলীসহ বাগান মালিকরা।

আরো পড়ুন
অভ্যন্তরীণ চাহিদা পূরণে সফল মৎস্য খাত, এবার নজর বিশ্ববাজারে রপ্তানি বাড়ানোয়: জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে মৎস্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, Read more

দেশের অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বন্টন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও কর্মসংস্থানমুখী করতে সরকারি জলমহাল, অব্যবহৃত পুকুর, হাওর-বাঁওড় ও জলাশয় সংস্কার করে স্থানীয় বেকার Read more

এ সময় জেলা প্রশাসক জানান, নিরাপদ আম আহরনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আম পরিবহনের জন্য ডাক বিভাগের কুরিয়ার সার্ভিস এবং ম্যাংঙ্গ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

তাছাড়া অপরিপক্ক আম পাড়া কেউ যেন বাজারজাত করতে না পারে সেজন্য বাগানগুলো নজরদারী রাখা হয়েছে।

এই বছর নাটোর জেলায় ৫হাজার ৮৫৭ হেক্টর জমিতে ১৩টি জাতের আমের উৎপাদন হয়েছে। এতে ৮০হাজার আম উৎপাদন হবে বলে আশাবাদি কৃষি বিভাগ।

0 comments on “নাটোরে আম সংগ্রহ শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ