Sunday, 16 August, 2026

নদীতে মিলছে না ইলিশ বাজারে দামে চড়া


চর জেগে ওঠা, নদীর তলদেশে খাদ্য কমে যাওয়া এবং পানিদূষণের কারণে পদ্মা-মেঘনা নদীতে ইলিশের বিচরণ কমেছে। ফলে ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা-মেঘনায় দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। আর যে পরিমাণ ইলিশ পাচ্ছে তাও বিক্রি হচ্ছে চড়া দামে।

গত বছর এই সময়ে এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা বিক্রি হলেও এ বছর বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। কেজিপ্রতি দাম বেড়েছে কমপক্ষে ৫০০ টাকা। সোমবার দুপুরে চাঁদপুর মাছঘাটে গিয়ে পাইকারি ও খুচরা ইলিশ বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, পদ্মা-মেঘনা নদীর চাঁদপুর এলাকায় ইলিশের বিচরণ কমে গেছে। এর কারণ হিসেবে ইতিমধ্যে মৎস্য বৈজ্ঞানিকরা নদীতে চর জেগে ওঠা, নদীর তলদেশে মাছের খাদ্যের অভাব ও পানিদূষণের বিষয়টি চিহ্নিত করেছেন। তিনি জানান, এখন নদীতে পানি বেড়েছে এবং বৃষ্টিও হচ্ছে। ফলে মৌসুমের বাকি সময় ইলিশের বিচরণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন
হিমায়িত চিংড়ি খাতে চরম গভীর সংকট: ১৪ বছরে রপ্তানি কমেছে ৬২%,

আন্তর্জাতিক বাজারে উচ্চ উৎপাদনশীল ও সাশ্রয়ী ‘ভেনামি’ (Vannamei) চিংড়ির চাহিদা আকাশচুম্বী হলেও প্রাচীন ‘বাগদা’ চিংড়ির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে দিন Read more

বুদ্ধিমান ও বিশ্বস্ত সঙ্গী জার্মান শেপার্ড (German Shepherd) কুকুর পালনের পূর্ণাঙ্গ নির্দেশিকা
জার্মান শেপার্ড কুকুর পালন

বিশ্বজুড়ে বুদ্ধিমান, অনুগত এবং চমৎকার পাহাদার হিসেবে অত্যন্ত জনপ্রিয় কুকুরের জাত ‘জার্মান শেপার্ড’ (German Shepherd)। এটি যেমন আপনার পরিবারের একজন Read more

0 comments on “নদীতে মিলছে না ইলিশ বাজারে দামে চড়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ