Tuesday, 15 September, 2026

দেশে প্রথম স্বয়ংক্রিয় সেচযন্ত্র উদ্ভাবন


কৃষকের সেচ সমস্যা সমাধানে দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় সেচযন্ত্র উদ্ভাবন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একদল গবেষক। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গবেষকদল এ তথ্য জানান।

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, সহকারী প্রফেসর জানিবুল আলম সোয়েব এবং বিভাগের দুই শিক্ষার্থী রাইসুল ইসলাম রাব্বী ও নুরুল আজমীর এ প্রটোটাইপ ডিভাইসটি তৈরি করেছেন।

গবেষকদল জানায়, সেচযন্ত্রটি তৈরি করতে মাইক্রোকন্ট্রোলারে কম্পিউটার প্রোগ্রামিং ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে মাটির আর্দ্রতা ও পানির উচ্চতা সহজে নির্ণয় করে মাঠে সেচ দেওয়া যাবে। ফলে পানির অপচয় রোধ হবে।

আরো পড়ুন
বাড়তি দাম ও পর্যাপ্ত মজুতে ২০২৩-২৭ মেয়াদে গম আমদানি ১১% কমার পূর্বাভাস
বিশ্ববাজারে দাম বৃদ্ধি ও দেশে পর্যাপ্ত মজুদের কারণে ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশে গম আমদানি ১১% কমে ৬৬ লাখ টনে নামার পূর্বাভাস দিয়েছে USDA

বিশ্ববাজারে চড়া দাম, বাজারে পর্যাপ্ত মজুদ এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অনিশ্চয়তার কারণে আগামী ২০২৬-২৭ বিপণন বছরে বাংলাদেশে গম আমদানি ১১ Read more

ভেনামি ও বাগদা চিংড়ি চাষে পানির গুণগত মান সঠিক পরিচর্যা ও প্রযুক্তিগত সমাধান
ভেনামি ও বাগদা চিংড়ি চাষে পানির আদর্শ মান, অক্সিজেন crash প্রতিরোধ ও সঠিক সেন্সর নির্বাচনের বিস্তারিত নির্দেশিকা

বিশ্বব্যাপী সামুদ্রিক ও উপকূলীয় মৎস্য খাতে চিংড়ি চাষ অত্যন্ত লাভজনক হলেও পানির সামান্যতম গুণগত মান বিপর্যয়ে চিংড়ি চাষ মুহূর্তে লোকসানে Read more

প্রধান গবেষক ড. রাশেদ বলেন, এ যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে চালু ও বন্ধ হবে, যা কৃষককে পানি দেওয়ার সময় ও পরিমাণ নির্ধারণের দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে। পাশাপাশি ভিন্ন ভিন্ন শস্যের ক্ষেত্রে পানির চাহিদা অনুযায়ী আর্দ্রতা ও উচ্চতায় এ যন্ত্রের সুবিধা নেওয়া যাবে। এতে কৃষকরা সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবেন।

0 comments on “দেশে প্রথম স্বয়ংক্রিয় সেচযন্ত্র উদ্ভাবন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ