Tuesday, 26 May, 2026

চিনিকল চালুর দাবিতে মানববন্ধন


বন্ধ হওয়া ছয় রাষ্ট্রীয় মালিকানাধীন চিনিকল চালু, চিনিকলে চাকুরিরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী এবং আখ চাষিদের পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুর চিনিকলের সদস্যরা।

শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় চিনিকল চালুর দাবি জানিয়ে বক্তব্য দেন ফরিদপুর চিনিকল শ্রমিক পরিবারের সন্তান ড. রাসেল আহমেদ, কেয়া ইসলাম, লিখন ও হিরণ মিয়াসহ অনেকে। এসময় চিনিকলে চাকুরিরত শ্রমিক-কর্মচারীর পরিবারের সন্তান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
অলৌকিক কাণ্ড যশোরে! এক কলাগাছেই ধরেছে ৩০টি মোচা

প্রকৃতির এক অদ্ভুত ও বিরল ঘটনার সাক্ষী হলো যশোরের কেশবপুর। সাধারণত একটি কলাগাছে একটিই কলার মোচা বা থোড় আসার নিয়ম Read more

চোরাইপথের পশু নয়, বৈধ উৎসে কোরবানির পশু কেনার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, অবৈধ বা চোরাইপথে আসা পশু কোরবানির উপযোগিতা সম্পর্কে ধর্মীয় বিশেষজ্ঞ ও মুফতিরাই Read more

মানববন্ধনে চিনিকল পরিবারের সন্তান কেয়া বলেন, আমরা চিনিকল পরিবারের সন্তানরা আজ মানববন্ধন থেকে অনুরোধ করবো, আসুন আমরা সবাই মিলে চিনিকলকে বাঁচাই, আখচাষিদের বাঁচাই। আমরা আশা করি, প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রী দেশের ভারী শিল্প দেশি চিনিকলগুলোকে আধুনিকায়ন করে রক্ষা করবেন।

0 comments on “চিনিকল চালুর দাবিতে মানববন্ধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ