Friday, 16 October, 2026

খালি পেটে কেন গ্রীন টি নয় ?


গ্রিন টি স্বাস্থ্য সচেতনদের ওজন কমানোর জন্য উপকারী। গ্রিন টিতে ফ্লেভোনয়েড নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে। রক্তচাপ ও ব্লাড সুগার লেভেলে রাখা ছাড়া এটি আমাদের ত্বক ও চুল ভালো রাখে। তবে এতে হতে পারে শরীরের নানান সমস্যা। সকালে গ্রিন টি খাওয়া ভালো, তবে নাশতার সঙ্গে।

সকালে খালি পেটে গ্রিন টি খাওয়া যাবে?

সকালে গ্রিন টি খাওয়া যাবে তবে খালি পেটে নয়। খেতে হবে অন্য কোনো হালকা খাবারের সঙ্গে। হতে পারে তা মুড়ি,টোস্ট কিংবা বিস্কুট। কিন্তু কোনো খাবার না খেলে শুরুতেই যদি গ্রিন টি খান, তখন পড়তে হতে পারে সমস্যায়।

আরো পড়ুন
কৃষিকে লাভজনক করতে গবেষণা ও কোল্ড স্টোরেজে জোর দেওয়ার আহ্বান: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

কৃষি খাতে যেসব জায়গায় ঘাটতি রয়েছে, তা গবেষণার মাধ্যমে সমাধানের তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিকে লাভজনক করতে সরকারি সহায়তা ও Read more

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার পটাশিয়াম (এমওপি) ও ডিএপি সার কেনার Read more

কেন খালি পেটে গ্রিন টি নয়? খেলে শারীরিক কী কী ক্ষতি হতে পারে-

পেট ব্যাথা

যখন একেবারে খালি পেটে গ্রিন টি খাবেন তখন এতে থাকা ট্যানিন উপাদান আপনার পাকস্থলীর অ্যাসিডিটি বাড়িয়ে তুলবে। যে কারণে দেখা দেবে পেট ব্যথা। সেই সঙ্গে বাড়বে কোষ্ঠকাঠিন্য। পেটে সৃষ্ট অতিরিক্ত অ্যাসিডের কারণে দেখা দিতে পারে বমিভাব বা বমির মতো সমস্যাও।

আলসার

যাদের আগে থেকেই পেপটিক আলসার বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা রয়েছে তাদের সকালে গ্রিন টি না পান করার পরামর্শ দেওয়া হয়। এর কারণ হলো, সকালে খালি পেটে গ্রিন টি খেলে তাদের সমস্যা আরও বেড়ে যেতে পারে।

আয়রন শোষণের ক্ষমতা

সুস্থ থাকার জন্য শরীরে পর্যাপ্ত আয়রন পৌঁছানো জরুরি। কিন্তু আপনি যদি খালে পেটে গ্রিন টি খান তবে তা আয়রন শোষণের ক্ষমতা কমিয়ে দেয়। যে কারণে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের গ্রিন টি থেকে দূরে থাকাই ভালো।

রক্তচাপ বেড়ে যায়

রক্তচাপ কি ? রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে খালি পেটে গ্রিন টি খাবেন না। কারণ খালি পেটে গ্রিন টি খেলে বেড়ে যেতে পারে রক্তচাপ। এই চায়ে থাকা ক্যাফেইন অ্যাড্রিনাল গ্রন্থিগুলোকে উদ্দীপিত করে। যা অ্যাড্রেনালিন এবং কর্টিসলের মতো স্ট্রেস হরমোন রিলিজ করে। যে কারণে বেড়ে যায় হৃদস্পন্দন ও রক্তচাপ। এটি হৃদরোগে আক্রান্তদের জন্য ক্ষতিকর।

0 comments on “খালি পেটে কেন গ্রীন টি নয় ?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ