Friday, 25 September, 2026

কৃষি ঋণ সহজ করতে সাতক্ষীরায় কৃষি ঋণ মেলার উদ্বোধন


কৃষি ঋণ মেলা

আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কৃষি ঋণ বিতরণের মাধ্যমে দুই দিন ব্যাপি কৃষি ঋণ মেলার উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির।

মেলার উদ্বোধনে সভাপতিত্ব করেন  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক অমল কান্তি ঘোষ  এবং আরো  উপস্থিত ছিলেন, খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দিন, জনতা ব্যাংকের ডিজিএম আব্দুর ছালাম, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুর রহমান সহ জেলা প্রশাসন ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

কৃষি ঋণ মেলায় ৩২ স্টলের মাধ্যমে ৩১ টি ব্যাংক ২ দিন ব্যাপি মেলায় অংশ গ্রহন করে। মেলার উদ্বোধনী ১ম দিনে ১৬টি ব্যাংক ১০৩ জন প্রান্তিক কৃষকের মাঝে ১ কেটি ৩৬ লাখ ৮৫ হাজার টাকার ঋণ বিতরন করেন।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

0 comments on “কৃষি ঋণ সহজ করতে সাতক্ষীরায় কৃষি ঋণ মেলার উদ্বোধন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ