Monday, 21 September, 2026

হিলিতে কমেছে কাঁচা মরিচের ঝাঁজ, কেজিতে কমলো ৬০/৮০ টাকা


কাঁচা মরিচের বস্তা

দিনাজপুরের হিলিতে মাত্র একদিনের ব্যবধানে দেশিয় কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৬০ থেকে ৮০ টাকা করে। একদিন পূর্বে প্রতি কেজি কাঁচামরিচ ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেশ কিছুদিন ধরে ঝাঁজ ছড়ানোর পর ও দামের নানা রেকর্ড গড়ার পর অবশেষে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম।

বাজারে নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের সঙ্গে কাঁচামরিচের দাম বেড়ে খানিকটা ঊর্ধ্বমুখি হতে থাকে। দাম বাড়তে বাড়তে দেশের কোথাও কোথাও ১ হাজার টাকা পর্যন্ত উঠে যায় এক কেজি কাঁচামরিচের দাম। তবে হিলিতে অবশ্য প্রতি কেজি ৫শ টাকায় উঠে গিয়েছিল।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আমদানির অনুমতি পাওয়ার পর দীর্ঘ ১০ মাস বন্ধের পর গত ২৬ শে জুন থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। এর পর থেকেই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত ছিল।তবে বন্দর দিয়ে সর্বশেষ গত ১৮ জুলাই ১টি ট্রাকে ৩হাজার ৭৫০ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে। এরপর থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি বন্ধ রয়েছে।

আরো পড়ুন
বাংলাদেশের ইলিশ বাণিজ্যে উল্টো হাওয়া: উৎপাদনে ধস, ভারতের গুজরাট থেকে এলো ৫০০ টন ইলিশ
দেশে উৎপাদন কমায় ভারতের গুজরাট থেকে এল ৫০০ টন ইলিশ। কমছে বাংলাদেশের ইলিশ, বাড়ছে ভারতের বাজারে

দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির এক ঐতিহ্যগত ধারা বজায় ছিল। বিশেষ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের Read more

২০৩০ সালের মধ্যে পশুখাদ্যের বার্ষিক চাহিদা বেড়ে কোটি টনে পৌঁছাবে
পোল্ট্রি ও মাংসের চাহিদা বাড়ায় ২০৩০ সালের মধ্যে দেশে অ্যানিম্যাল ফিডের বার্ষিক চাহিদা ১ কোটি টনে পৌঁছাবে

দেশে পোল্ট্রি ও মাংসের ক্রমবর্ধমান চাহিদা পূরণের হাত ধরে আগামী ২০৩০ সালের মধ্যে পশুখাদ্য বা অ্যানিম্যাল ফিডের বার্ষিক চাহিদা বেড়ে Read more

প্রসঙ্গত, দেশে কাঁচা মরিচের বাজার অস্থিতিশীল হয়ে উঠলে গত ২৫শে জুন কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার।

0 comments on “হিলিতে কমেছে কাঁচা মরিচের ঝাঁজ, কেজিতে কমলো ৬০/৮০ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ