Saturday, 28 March, 2026

সৌদি আরবের মরুর সাম্মাম ফল এখন বাংলাদেশে


সাম্মাম ফলের বাগান

এগ্রোবিডিঃ ফলটিকে আরবিতে অনেক দেশে বলে সাম্মাম। সাম্মাম সুস্বাদু ও মিষ্টি জাতের ফল। সৌদি আরবসহ মরুপ্রধান দেশে বেশ জনপ্রিয় এটি। অনেকটা শসা গাছের মতো মাচায় লতাজাতীয় এই সাম্মাম ফল চাষ হয়।

সাম্মাম ফলটি সাধারণত দুই ধরনের হয়। হলুদ মসৃণ আবৃত খোসার ফলটির ভেতরের অংশ আমাদের দেশের বাঙ্গীর মতো। অন্যটি খোসার অংশ খসখসে ও ভেতরে অংশে হালকা হলুদ এবং বাদামি বর্ণের।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসীদের মাধ্যমে পরিচিত এ ফলটির চাষাবাদ এখন হচ্ছে বাংলাদেশের বরিশালে এবং আত্রাই। বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের করমজা এলাকায় সৌখিন চাষি গিয়াস উদ্দিন লিটু (৪৫) এবার সাম্মামের চাষ করেছেন। ফলনও হয়েছে ভালো। তাই পাইকারি বিক্রির পাশাপাশি লিটু নিজেও এ ফলটি খুচরা বাজারে বিক্রি করছেন।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

এছাড়া সাম্মাম চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন নওগার আত্রাই উপজেলার মিরাপুর গ্রামের কৃষক রেজাউল ইসলাম। সৌদি আরব থেকে বীজ সংগ্রহ করে দেড় বিঘা পতিত জমিতে দুই জাতের সাম্মাম চাষ করে। এবং এই দেড় বিঘা জমি থেকে প্রায় এক টন ফল উৎপাদন করেছেন তিনি।

বাংলাদেশে নতুন এ সাম্মাম ফলের তেমন একটা রোগবালাই নেই, গাছে খুব সামান্য সার ও কীটনাশক দিতে হয়।

ক্রেতারা বলছেন, দাম  কমানো সম্ভব হলে এ ফলের চাহিদা বাড়বে।

0 comments on “সৌদি আরবের মরুর সাম্মাম ফল এখন বাংলাদেশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ