Monday, 28 September, 2026

সাতক্ষীরায় ব্রোকলি চাষে লাভবান কৃষক


সাতক্ষীরার তালায় ব্রোকলি চাষে লাভবান হচ্ছেন কৃষকেরা। সাধারণ ফুলকপির চেয়ে আবাদে খরচ কম আবার বেশি দামে বিক্রি হওয়ায় এ নতুন সবজি চাষে ঝুঁকছেন এলাকার কৃষকরা।

জানা যায়, তালা উপজেলার পাটকেলঘাটা, নগরঘাটা, মিঠাবাড়ী, আলিপুর, ধানদিয়া, কৃষ্ণনগর, কাটাখালী ও ফুলবাড়ি গ্রামে এ বছর কৃষকরা এই সবজির চাষ করেছে।

প্রতি পিস ব্রোকলি ওজনে ৭শ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত হয়। বর্তমানে বাজারে প্রতি পিস ব্রোকলি ১৫ থেকে ২০ টাকা করে বিক্রি হচ্ছে।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

আলিপুর গ্রামের কৃষক বিজন কুমার জানান, স্থানীয় বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার মাধ্যমে ব্রোকলি বীজ সংগ্রহ করে ৮ শতক জমিতে ব্রোকলি রোপণ করেছি। এতে খরচ হয়েছে ৬ হাজার টাকা। ইতোমধ্যে ২৫ হাজার টাকার ব্রোকলি বিক্রি হয়েছে। প্রতি পিচ ৩ থেকে ৪শ গ্রামের ব্রোকলি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে বলে তিনি জানান।

পার্শ্ববর্তী ধানদিয়া গ্রামের কৃষক মাসুদ হোসেন বলেন, প্রথমে নতুন জাতের সবজি চাষ করতে সাহস হচ্ছিল না এবছর চাষ করে ভাল লাভ হয়েছে। নতুন জাতের সবজি হওয়ায় বাজারে চাহিদা কিছুটা কম থাকলেও অনেকেই খেতে এসে ব্রোকলি কিনছেন।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, ইউরোপিয়ান ফসল বারবারা জাতের ব্রোকলি সাতক্ষীরা জেলায় এবার তৃতীয়বার চাষ হচ্ছে। এ সবজি চাষ করে অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়।

এছাড়া এতে অধিক পরিমাণ পুষ্টিগুণ রয়েছে যা ফুলকপির চেয়ে অনেকগুণ বেশি। এতে ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন কে পাওয়া যায়। সাদা ফুলকপিতে ভিটামিন এ নাই। ব্রোকলিতে ভিটামিন এ থাকায় এ সবজি খেলে চোখের দৃষ্টি শক্তি বাড়ে বলে তিনি জানান।

0 comments on “সাতক্ষীরায় ব্রোকলি চাষে লাভবান কৃষক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ