Monday, 31 August, 2026

মেঘনায় ২ মাস ইলিশ ধরা বন্ধ


ইলিশ রক্ষায় চাঁদপুর পদ্মা ও মেঘনায় দুই মাস (মার্চ ও এপ্রিল) মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।

অভয়াশ্রম ও জাটকা রক্ষা কার্যক্রম উপলক্ষে জেলেদের জন্য ওই দুই মাস ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী।

তিনি জানান, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত মেঘনা নদীর ৬০কিলোমিটার এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন হবে।

আরো পড়ুন
অভ্যন্তরীণ চাহিদা পূরণে সফল মৎস্য খাত, এবার নজর বিশ্ববাজারে রপ্তানি বাড়ানোয়: জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে মৎস্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, Read more

দেশের অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বন্টন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও কর্মসংস্থানমুখী করতে সরকারি জলমহাল, অব্যবহৃত পুকুর, হাওর-বাঁওড় ও জলাশয় সংস্কার করে স্থানীয় বেকার Read more

আসাদুল বাকী আরো জানান, ‘আমরা প্রথম কিস্তিতে ৪০ হাজার ৫জন মৎস্যজীবী পরিবারের জন্য দুই মাসের প্রতি মাসে ৪০ কেজি হিসাবে মোট ৩ লাখ ২০ হাজার ৪০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছি। গত বছর এই বরাদ্দের পরিমাণ ছিল ৩৮ হাজার ৫জন মৎস্যজীবী পরিবারের জন্য ৩ লাখ ৪০ হাজার ৪০ মেট্রিক টন। এই চাল চাঁদপুর, হাইমচর, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় প্রশাসনের মাধ্যমে পৌঁছানো হয়েছে।

আগামী দুই মাস নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধসহ জাটকা ধরা, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ থাকবে। এই আইন অমান্য করলে নৌ পুলিশ, জেলা পুলিশ, কোস্টগার্ড ও জেলা ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে এ নিয়ে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, মাইকিং, পোস্টারিং ও ব্যানার লাগানো হয়েছে।

0 comments on “মেঘনায় ২ মাস ইলিশ ধরা বন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ