Wednesday, 19 August, 2026

মিশ্র পদ্ধতিতে মাছ চাষ


রুইজাতীয় মাছের সাথে মলা-পুঁটির মিশ্র চাষ করতে হলে উপযুক্ত পুকুর নির্বাচন করা জরুরী। সেইসাথে পুকুর প্রস্তুতি, পোনা মজুদ, খাদ্য ও সার প্রয়োগ এবং মাছ আহরণ সঠিকভাবে করলে মিশ্র পদ্ধতিতে মাছ চাষে চাষীরা লাভবান হতে পারবেন।

নিচে মিশ্র মাছ চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো-

১. পুকুর/মৌসুমী জলাশয় নির্বাচন:

আরো পড়ুন
অভ্যন্তরীণ চাহিদা পূরণে সফল মৎস্য খাত, এবার নজর বিশ্ববাজারে রপ্তানি বাড়ানোয়: জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে মৎস্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, Read more

দেশের অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বন্টন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও কর্মসংস্থানমুখী করতে সরকারি জলমহাল, অব্যবহৃত পুকুর, হাওর-বাঁওড় ও জলাশয় সংস্কার করে স্থানীয় বেকার Read more

পর্যাপ্ত সূর্যের আলো পড়ে এমন পুকুর নির্বাচন করা উচিত।

পুকুর/জলাশয় বন্যামুক্ত এবং মাঝারী আকারের হলে ভালো হয়।

দো-আঁশ ও এঁটেল দোআঁশ মাটির পুকুর ভালো।

পানির গভরীতা ১-১.৫ মিটার হলে ভালো হয়।

২. জলাধারের প্রস্তুতি:

পাড় মেরামত ও আগাছা পরিষ্কার করতে হবে।

রাক্ষুসে ও ক্ষতিকর প্রাণী অপসারণ করতে হবে।

শতাংশে ১ কেজি করে চুন প্রয়োগ করতে হবে।

চুন প্রয়োগের ৭-৮ দিন পর শতাংশ প্রতি ৫-৭ কেজি গোবর ১০০ গ্রাম ইউরিয়া ও ৫০ গ্রাম টিএসপি সার দিতে হবে।

৩. পোনা মজুদ, খাদ্য ও সার প্রয়োগ:

শতাংশ প্রতি ১০-১৫ সে. মি. আকারের ৩০-৩২ টি র্বই জাতীয পোনা এবং ৫-৬ সে. মি. আকারের ৬০ টি মলা ও ৬০ টি পুটি মাছ মজুদ করা যায়।

মাছের পোনা মজুদের পরদিন থেকে পোনার দেহের ওজনের শতকরা ৫-১০ ভাগ হারে সম্পুরক খাবার হিসেবে খৈল, কুড়া, ভূষি দেয়া যেতে পারে।

গ্রাস কার্পের জন্য কলাপাতা, বাধা কপির পাতা, নেপিয়ার বা অন্যান্য নরম ঘাস দেয়া যেতে পারে।

মলা-পুঁটি মাছের জন্য বাড়তি খাবার দরকার নাই।

প্রাকৃতিক খাবার জন্মানোর জন্য পোনা ছাড়ার ১০ দিন পর শতাংশ প্রতি ৪-৬ কেজি গোবর, ১০০ গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে।

৪. মাছ আহরণ:

পোনা মজুদের ২ মাস পর হতে ১৫ দিন পর পর বেড় জাল দিয়ে মলা-পুঁটি মাছ আংশিক আহরণ করতে হবে।

৭৫০-৮০০ গ্রাম থেকে বেশী ওজনের কাতল ও সিলভার কার্প মাছ আহরণ করে সমসংখ্যক ১০-১২ সে. মি. আকারের পোনা পুনরায় মজুদ করতে হবে।

বছর শেষে চূড়ান্ত আহরণ করা যেতে পারে।

বিস্তারিত আরো ও পড়ুন- ক্লিক করুন

0 comments on “মিশ্র পদ্ধতিতে মাছ চাষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ