Friday, 25 September, 2026

মাছ চাষের পুকুরে অচাষকৃত মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশে করনীয়


Carnivorous Fish

মাছ চাষের যে কোন সময়ে পুকুরে রাক্ষুসে মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশ ঘটতে পারে। পুকুরে রাক্ষুসে মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশ চাষের মাছের জন্য ক্ষতিকর যা কিনা মাছ চাষির অর্থনৈতিক ক্ষতির কারন হতে পারে।

কিভাবে পুকুরে রাক্ষুসে মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশ ঘটতে পারে ?

জাল, বৃষ্টির পানির প্রবাহ ইত্যাদি কারণে অবাঞ্চিত প্রাণী পুকুরে ঢুকতে পারে।

আরো পড়ুন
বাংলাদেশের ইলিশ বাণিজ্যে উল্টো হাওয়া: উৎপাদনে ধস, ভারতের গুজরাট থেকে এলো ৫০০ টন ইলিশ
দেশে উৎপাদন কমায় ভারতের গুজরাট থেকে এল ৫০০ টন ইলিশ। কমছে বাংলাদেশের ইলিশ, বাড়ছে ভারতের বাজারে

দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির এক ঐতিহ্যগত ধারা বজায় ছিল। বিশেষ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের Read more

মা ইলিশ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা, কেনাবেচা ও পরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার।

মা ইলিশের নিরাপদ প্রজনন ও ইলিশ সম্পদ সুরক্ষায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ Read more

পাখির মাধ্যমেও অনেক সময় এসব প্রানী অনুপ্রবেশ ঘটে থাকে।

অন্য পুকুরের জাল ব্যবহারের ফলে ও একই জালের মাধ্যমে রাক্ষুসে মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশ ঘটতে পারে।

সাপ, কাঁকড়া, উদ, ব্যাঙ, বিভিন্ন মাছ খেকো পাখি ইত্যাদি যেন পুকুরের আশে পাশে আসতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে।

পুকুরে রাক্ষুসে মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশ ঠেকাতে করনীয় কি ?

সমস্যা থেকে সবসময় সতর্ক থাকতে হবে, অন্য পুকুরের জাল ব্যবহারে সতর্ক থাকতে হবে।

পাড়ের মাটিতে কাঁকড়া বা ইদুরের গর্ত যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাপ, কাঁকড়া, উদ, ব্যাঙ, বিভিন্ন মাছ খেকো পাখি ইত্যাদি যেন পুকুরের আশে পাশে আসতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে।

পুকুরের আশেপাশে উদের উৎপাত থাকলে ডিমের খোসার ভিতর চুন ভরে পুকুর পাড়ে রেখে দিলে উদের উৎপাত কমে যাবে।

কাঁকড়া মারার জন্য বাঁশের তৈরি চাই ব্যবহার করতে হবে।

ব্যাঙের ডিম দেয়ার জায়গা ধ্বংস করতে হবে, বিশেষ করে নতুন পানি পুকুরে ঢুকার ব্যাপারে সতর্ক হতে হবে কারণ ব্যাঙ নতুন পানিতে ডিম দিতে পছন্দ করে।

পুকুরের পাড়ে আগাছা ও জঙ্গল হল এসব প্রাণীর আবাস্থল, তাই পুকুরের আশেপাশে আগাছা ও জঙ্গল সবসময় পরিষ্কার রাখতে হবে।

0 comments on “মাছ চাষের পুকুরে অচাষকৃত মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশে করনীয়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ