Wednesday, 27 May, 2026

মাগুরায় কলা চাষে ভাগ্য বদল চাষীদের


কলা চাষে ভাগ্য বদল হচ্ছে মাগুরা জেলার চারটি উপজেলার চাষীদের। লাভজনক হওয়ায় চাষিরা কলা চাষের দিকে ঝুঁকে পড়ছেন। এবছর প্রায় ৩৫ কোটি টাকার কলা ফলন হবে বলে আশা করছেন চাষীরা।

ঘূর্ণিঝড় আম্পানে কলা গাছের ব্যাপক ক্ষতির হলেও যা রয়েছে তাতে আম্পানের ক্ষতি পুষিয়ে নেয়া ও লাভবান হতে পারবেন চাষিরা।

জানা গেছে, চলতি বছরে জেলায় ৭৫০ হেক্টর জমিতে কলার চাষ করা হয়েছে। মাগুরা সদর উপজেলায় ৩৮৫ হেক্টর, শ্রীপুরে ২৯৫ হেক্টর, মোহাম্মদপুর, ৪০ হেক্টর ও শালিখা উপজেলায় ৩০ হেক্টর জমিতে কলার চাষ করা হয়েছে।

আরো পড়ুন
অলৌকিক কাণ্ড যশোরে! এক কলাগাছেই ধরেছে ৩০টি মোচা

প্রকৃতির এক অদ্ভুত ও বিরল ঘটনার সাক্ষী হলো যশোরের কেশবপুর। সাধারণত একটি কলাগাছে একটিই কলার মোচা বা থোড় আসার নিয়ম Read more

চোরাইপথের পশু নয়, বৈধ উৎসে কোরবানির পশু কেনার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, অবৈধ বা চোরাইপথে আসা পশু কোরবানির উপযোগিতা সম্পর্কে ধর্মীয় বিশেষজ্ঞ ও মুফতিরাই Read more

সদরের আঠারোখাদা গ্রামের কৃষক একেন আলী জানান, আমি এবার এক একর জমিতে কলা চাষ করেছি আমার সর্বমোট খরচ হয়েছে ৬০ হাজার টাকা সবকিছু ঠিক ঠাক থাকলে এই কলা বিক্রি হবে এক লাখ ৮০ হাজার থেকে প্রায় দুই লাখ টাকা।

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার পরামাণিক জানান, এ অঞ্চলের মাটি এবং আবহাওয়া দুটোই কলা চাষের জন্য উপযুক্ত। শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ না থাকলে এ বছর কলার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা ছিলো। ইতিমধ্যে কলাচাষিদের সঠিক পরামর্শসহ যখন যে সরকারি প্রণোদনা আসেছে তা দেয়া হয়েছে।

0 comments on “মাগুরায় কলা চাষে ভাগ্য বদল চাষীদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ