Saturday, 10 October, 2026

ভোজ্য তেলের দাম নিম্নমুখী


ভোজ্য তেলের দাম নিম্নমুখী । দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা কমেছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা। সোমবার থেকে এই নতুন দাম কার্যকর হবে।

রোববার বিকেলে ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করেছে ১৯৯ টাকা। ৫ লিটারের বোতলের দাম পড়বে ৯৮০ টাকা। এছাড়া, খোলা প্রতি লিটার সয়াবিন তেল পাওয়া যাবে ১৮০ টাকায়।

এর আগে রোববার সকালে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ জানিয়েছিলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমে আসায় শিগগিরই বাংলাদেশেও তেলের দাম কমবে।

আরো পড়ুন
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!

চাপাইনবাবগঞ্জের অফ-সিজন আমের বাজারে লেগেছে পরিবর্তনের হাওয়া। গত কয়েক বছর ধরে কেজিতে ৩০০-৪০০ টাকায় বিক্রি হওয়া কাটিমন আম এখন ১৫০-১৮০ Read more

প্রাকৃতিক মহৌষধ: কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়?
কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়? জানুন জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

আমাদের দৈনন্দিন রান্নাঘরে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষায় প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে অন্যতম তিনটি Read more

সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্টারিয়াল কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সর্বশেষ গত ৯ জুন সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা বাড়িয়ে ২০৫ টাকা নির্ধারণ করা হয়। এর আগে গত ৫ মে সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বেড়ে ১৯৮ টাকা হয়েছিল।

বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম বাড়ার ফলে দেশেও সঙ্কট সৃষ্টি হয়। দফায় দফায় দাম বেড়ে ভোজ্যতেল নিম্নবিত্তের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। গত রমজানে বিভিন্ন দোকান ঘুরে বাড়তি দামেও অনেকে তেল পাননি।

0 comments on “ভোজ্য তেলের দাম নিম্নমুখী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ