Monday, 02 November, 2026

বিলুপ্তপ্রায় মাছ রক্ষায় গবেষণায় জোর, তরুণদের অংশগ্রহণের আহ্বান ড. ইউনূসের


বিলুপ্তপ্রায় মাছের প্রজাতি ফিরিয়ে আনতে আরও বেশি গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে এই কাজে যুক্ত করার ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছের রপ্তানি বাড়াতে বাজার সম্প্রসারণ এবং পণ্যের বহুমুখীকরণের জন্য গবেষণাসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এসব উদ্যোগ সফল করতে সরকারি-বেসরকারি সংস্থা, রপ্তানি ও আমদানিকারক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, যথাযথ ব্যবস্থাপনার অভাবে আমাদের ঐতিহ্যবাহী শত শত দেশীয় মাছের প্রজাতি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে, ইতিবাচক খবর হলো বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে একটি লাইফ জিন ব্যাংক স্থাপন করা হয়েছে।

আরো পড়ুন
তেলাপিয়া মাছের শীতকালীন রোগ ব্যবস্থাপনা ও আধুনিক পরিচর্যা

বাণিজ্যিক মৎস্য চাষে তেলাপিয়া অন্যতম লাভজনক ও জনপ্রিয় মাছ। তবে শীতকালে তাপমাত্রা হ্রাস পাওয়ার সাথে সাথে পুকুরের পরিবেশ এবং মাছের Read more

স্মার্ট কৃষি প্রযুক্তি: কম খরচে লাভজনক আনারকলি (Passion Fruit) চাষ পদ্ধতি ও যত্ন
বাংলাদেশে আনারকলি চাষ

বাংলাদেশের কৃষিতে সাম্প্রতিক সময়ে অপ্রচলিত ফল ও সবজি চাষে বিপ্লব ঘটেছে। এর মধ্যে অন্যতম একটি উচ্চমূল্যের ও লাভজনক নাম হলো Read more

তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের মানুষের প্রাণিজ আমিষের একটি বড় অংশ আসে মাছ থেকে। একই সঙ্গে, প্রায় ১২ লাখ নারীসহ কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বিশাল অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সঙ্গে জড়িত। তিনি আশা প্রকাশ করেন, এই খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও অসংখ্য তরুণ সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে।

ড. ইউনূস বলেন, প্রকৃত মৎস্যজীবী ও জেলেরা যাতে অর্থনৈতিক বৈষম্যের শিকার না হন, সেজন্য তাদেরকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হতে হবে।

0 comments on “বিলুপ্তপ্রায় মাছ রক্ষায় গবেষণায় জোর, তরুণদের অংশগ্রহণের আহ্বান ড. ইউনূসের”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ