Tuesday, 29 September, 2026

ফের বাড়ছে আলু-পেঁয়াজের দাম


রাজধানীর বাজারগুলোয় আবারও বেড়েছে আলু ও পেঁয়াজের দাম। কুয়াশা ও শীতের কারণে বাজারে নিত্য এ দুই পণ্যের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে গতকাল দেখা গেছে, পুরাতন আলুর কেজিতে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও যা কিছুটা কমে ৩৫ থেকে ৪০ টাকায় নেমেছিল। অপরদিকে মাসখানেক আগে একশ টাকার ওপরে কেজি বিক্রি হওয়া নতুন আলুর দাম কমে গত সপ্তাহে ৪০ থেকে ৪৫ টাকায় নেমে এসেছিল। সেই আলুও হঠাৎ করে দাম বাড়িয়ে ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।

এদিকে আলুর মতো ভোগাচ্ছে পেঁয়াজও। যে দেশি পেঁয়াজের কেজি ৫০ টাকায় নেমেছিল, তার দাম বেড়ে এখন ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে আমদানি করা পেঁয়াজ আগের মতো ৩০ থেকে ৪০ কেজিতেই পাওয়া যাচ্ছে।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী মিলন মিয়া বলেন, ‘পুরাতন আলুর পাশাপাশি বাজারে এখন নতুন আলুও পাওয়া যাচ্ছে। কিন্তু কয়েকদিন ধরে কুয়াশা থাকায় ঢাকায় আলুর গাড়ি কম আসছে। ফলে নতুন আলুর সরবরাহ কমেছে। তা ছাড়া বাজারে এখন নতুন আলুর চাহিদাও বেশি। এ কারণেই দাম বেড়েছে। কুয়াশা কেটে গেলে আলুর দাম আবার কমে যাবে।’

সবজির বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের মতো শিমের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। ফুলকপি ও বাঁধাকপির পিস ২০ থেকে ৩০ টাকা। মুলা ১০ থেকে ১৫ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। ৪০ টাকার মধ্যে মিলছে বড় লাউ। গাজর বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি। বেগুনের কেজি ৩০ থেকে ৪০ টাকা, উচ্ছের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, পটোল ৩০ থেকে ৪০ টাকা।

বেশিরভাগ সবজির দাম কমলেও এখনো চড়া দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো ও বরবটি। পাকা টমেটোর কেজি গত সপ্তাহের মতো ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর বরবটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি।

0 comments on “ফের বাড়ছে আলু-পেঁয়াজের দাম”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ