Friday, 12 June, 2026

প্রযুক্তি উদ্ভাবন করে বসে থাকা যাবেনা, ছড়িয়ে দিতে হবে: কৃষিমন্ত্রী


প্রযুক্তি উদ্ভাবন করে বসে না থেকে ছড়িয়ে দিতে হবে

প্রযুক্তি উদ্ভাবন করে বসে থাকা যাবে না। বরং তা দ্রুত মাঠে ছড়িয়ে দিয়ে কৃষকের কাছে জনপ্রিয় করতে হবে। এমনটাই বিজ্ঞানী, গবেষক, সম্প্রসারণকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি তাগিদ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি প্রযুক্তি উদ্ভাবন করে তারপর তা দ্রুত সম্প্রসারণের আহবান জানান।

অনেক উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে

গতকাল সোমবার ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে তিনি একথা বলেন।

আরো পড়ুন
হাইমচরে প্রথমবার গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে বাজিমাত
হাইমচরে প্রথমবার গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে বাজিমাত

চাঁদপুরের হাইমচর উপজেলায় প্রথমবারের মতো গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন স্থানীয় কৃষকরা। দেশের পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি Read more

কৃষকের মুখে হাসি ফোটাতে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার বিশেষ ঋণ স্কিম
বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার: ১০ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম গঠন। কৃষকেরা কম সুদে ঋণ পাবেন। ১০ লাখ পর্যন্ত জামানতবিহীন কৃষিঋণ।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ জনপদে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার এক Read more

বিএআরসির অধীন এনএটিপি প্রকল্পের আওতায় উদ্ভাবিত প্রযুক্তি সমূহের যাচাই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।

কৃষিমন্ত্রী জানান, সম্প্রতি ধানসহ বিভিন্ন ফসলের জন্য প্রয়োজনীয় অনেক উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে।

উদাহরণস্বরূপ ব্রি উদ্ভাবিত ৮৯ ও ৯২ বোরো জাতের ধানের উৎপাদন প্রতি শতাংশে প্রায় ১ মণ।

অন্যদিকে বিনা-১১ আমনের স্বল্প-জীবন কালের ধান উদ্ভাবন করেছে।

যার ফলে আমন ও বোরো মৌসুমের মাঝের সময়ে সরিষা আবাদ সম্ভব হচ্ছে।

একটি অতিরিক্ত ফসল ও নতুন শস্যবিন্যাস হিসেবে এর পরিচিতি বেড়েছে।

সেই সাথে উদ্ভাবন হয়েছে লবণাক্তসহিষ্ণু ধানের জাত।

দেশের উপকূলীয় অঞ্চলে প্রায় দুই মিলিয়ন হেক্টর লবণাক্ত জমি রয়েছে।

বর্তমানে সেখানে লবণাক্তসহিষ্ণু ধানের চাষ করে বছরে দু’টি ফসল করা সম্ভব বলে জানান কৃষিমন্ত্রী।

সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে জাত ও প্রযুক্তিকে মাঠে ছড়িয়ে দেবার নির্দেশ

ক্রাশ প্রোগ্রাম বা সময়াবদ্ধ সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে এসব জাত ও প্রযুক্তিকে মাঠে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

তিনি বলেন, আগামী বোরো, আউশ, আমন মৌসুমে আবাদের পরিমাণ ও স্থান দ্রুত সুনির্দিষ্ট করতে হবে।

মন্ত্রী আরও জানান এবার বোরোতে ব্রি-ধান ৮৯ ও ৯২ এবং আমনে বিনা-১১ দেশের কৃষকেরা যা উৎপাদন করবে সবটুকু বীজ হিসেবে কিনে নেয়া হবে।

যেন কোন ভাবেই বীজ এর সংকট না হয়।

প্রয়োজনে নতুন জাত ও শস্যবিন্যাস গ্রহণকারী চাষিদেরকে বিনামূল্যে বীজ দেবার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এমনকি সারের দাম আরও কমিয়ে দেবার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি তাগিদ দেন যেন যেকোন প্রকারেই প্রযুক্তিকে কৃষকের কাছে নিয়ে যাওয়া হয়। সেই সাথে কৃষকদেরকে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার ব্যপারেও তিনি জোর দেন।

ধান উৎপাদনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে উল্লেখ করে কৃষিমন্ত্রী আরও বলেন,  খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে টেকসই করতে হলে নতুন উদ্ভাবিত ধানের উন্নত জাত ও প্রযুক্তিকে মাঠে ছড়িয়ে দিতে হবে।

আরও বেশি ধান-চাল উৎপাদন করতে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে।

কর্মশালায় আরও বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, বিএআরসির চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার প্রমুখ।

0 comments on “প্রযুক্তি উদ্ভাবন করে বসে থাকা যাবেনা, ছড়িয়ে দিতে হবে: কৃষিমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ