Monday, 23 November, 2026

পাম এবং খোলা ভোজ্য তেল খোলা বাজারে বিক্রি বন্ধের সিদ্ধান্ত


সয়াবিন ও পাম তেলের দাম

পাম এবং খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩১শে ডিসেম্বরের পর বাজারে পাম তেল বিক্রি করা যাবে না। একইসঙ্গে খোলা সয়াবিন বিক্রিও শিগগিরই বন্ধ করার পদক্ষেপ নেয়া হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

আরো পড়ুন
শীতকালীন সবজি চাষের প্রস্তুতি: অধিক লাভের জন্য জমি তৈরি, সার ও পরিচর্যার পূর্ণাঙ্গ গাইড
শীতকালীন সবজি চাষের প্রস্তুতি

বাংলাদেশের কৃষকদের জন্য শীতকাল বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লাভজনক ফসলের মৌসুম। অনুকূল আবহাওয়া ও রোগবালাই তুলনামূলক কম থাকায় এ সময় Read more

কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

বাণিজ্য সচিব বলেন, পাম তেল খোলা বাজারে পাওয়া যায় না, সয়াবিন তেল হিসেবে বিক্রি হয়ে থাকে, সেটা নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ আছে। এক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের একটা আইন আছে। সেই আইন অনুযায়ী শিল্প মন্ত্রণালয় এটা দেখে।

তপন কান্তি আর ও বলেন, যেহেতু সয়াবিন তেলের দাম কমে যাচ্ছে, তাই কিছুদিনের মধ্যে এটা কঠোরভাবে বাস্তবায়ন করতে পারবো। সেক্ষেত্রে সয়াবিন তেল খোলা পাওয়া যাবে না। প্যাকেটে বিক্রি করতে হবে।

তপন কান্তি ঘোষ বলেন, ট্যারিফ কমিশনের মাধ্যমে ৯টি পণ্যের মূল্য নির্ধারণের অংশ হিসেবেই সভায় এ মূল্য নির্ধারণ করে দেয়া হলো। রড-সিমেন্টের দামের কথা বেশি আলোচিত হয়েছিল। সেটা নিয়ে তারা কাজ করছে। বিভিন্ন তথ্য নিতে হয়।

নয়টি পণ্যের দাম নির্ধারন করবে কৃষি মন্ত্রণালয়

চাল, আটাসহ অন্য সব পণ্য নিয়ে কৃষিপণ্য বিপণন আইন ২০১৮ রয়েছে। সেই অনুযায়ী কৃষি মন্ত্রণালয় দাম নির্ধারণ করবে। এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি।

বাণিজ্য সচিব বলেন, ১৯৫৬ সালের আইন অনুযায়ী কিছু পণ্যের দাম নির্ধারণ করে দেয়ার ক্ষমতা সরকারের আছে। কিন্তু ২০১৮ সালের আইন অনুযায়ী- এ ৯টি পণ্যসহ অন্যান্য পণ্যের দাম কৃষি মন্ত্রণালয় নির্ধারণ করবে। এ বিষয়ে আমাদের সমন্বয় করতে হবে বলেও জানিয়েছেন বাণিজ্য সচিব।

0 comments on “পাম এবং খোলা ভোজ্য তেল খোলা বাজারে বিক্রি বন্ধের সিদ্ধান্ত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ