Tuesday, 28 April, 2026

পাটের ভালো ফলনে খুশি চাঁপাইনবাবগঞ্জের চাষিরা


পাটের ভালো ফলনে খুশি চাঁপাইনবাবগঞ্জের চাষিরা। একই সাথে দাম বেশি হওয়ায়। এখন এ জেলায় কাজ চলছে পুরোদমে পাট কেটে নদীতে জাগ দেওয়া ও আঁশ ছড়ানোর। গত বছরের তুলনায় এবার ফলন ও দাম বৃদ্ধি পেয়েছে কৃষকরা বলছেন।

এমন চিত্র দেখা গেছে মঙ্গলবার সকালে। সদর উপজেলার ইসলামপুর, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর, বাররশিয়া, দুলর্ভপুর ও খাষেরহাট এলাকা ঘুরে দেখা গেছে এসব ।

ভালো দাম পাচ্ছেন চাষিরা

আরো পড়ুন
সুনামগঞ্জে ওপরের পানিতে মোনাই নদীর তীর ধস, ইরানবিল হাওরে পানি প্রবেশ, ফসলের ক্ষতি
মোনাই নদীর তীর ধসে ইরানবিল হাওরে পানি ঢুকছে, ধানক্ষেতের আংশিক ক্ষতি—সুনামগঞ্জের মোহনগঞ্জ

সুনামগঞ্জের মোহনগঞ্জ উপজেলায় উজানের প্রবল স্রোতের চাপে মোনাই নদীর তীরবর্তী অংশ ধসে ইরানবিল (ইকরছাই) হাওরে পানি ঢুকতে শুরু করেছে। এতে Read more

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দ্বিগুণ দামে ইউরিয়া সার আমদানি করছে ভারত, আশঙ্কা বৈশ্বিক সংকটের
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ইউরিয়া আমদানিতে ভারতের খরচ দ্বিগুণ

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় সার আমদানিতে অতিরিক্ত মূল্য দিতে শুরু করেছে ভারত। সরকারি সূত্রে জানা Read more

পাট চাষি সেলিম আলী সদর উপজেলার ইসলামপুর গ্রামের চাষি। তিনি জানান, এ বছর দেড় বিঘা জমিতে পাট আবাদ করেছিলেন।  ১০ কাঠার পাট কেটে বিক্রি করে দাম পেয়েছেন ১৩ হাজার টাকা।

তিনি আরও জানান যে আরও এক বিঘা জমির পাট কেটে জাগ দিচ্ছেন। এবার পাটের ফলন ও দাম বেশ ভালো হবার কারণে আশা করছেন যে বাকি এক বিঘা জামির পাটে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা পাবেন। তিন বিঘা পাটচাষে তার ১৫ হাজার টাকা খরচ হয়েছে।

শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর এলাকার চাষি এরফান ফারুক। তিনি জানান, পাট চাষে খরচ খুবই কম তাই প্রতি বছর পাট চাষ করেন।  ফলন বেশি হওয়ায় তিন বিঘা পাটের সব কর্যক্রম শেষ করতে পারেনি।  দুই বিঘা জমির ২১ মণ পাট বিক্রি করেছি ২৭০০ টাকা মণ দরে।

গোমস্তাপুর উপজেলার চানপুর এলাকার পাটচাষি রুবেল। তিনি ১২ কাঠা পাট চাষ করেছিলেন এ বছর। প্রায় ৫ মণ বিক্রি করেছেন সাড়ে ১২ হাজার টাকায়। পাটখড়ি হয়েছে সাড়ে তিন মণ, বিক্রি করেছেন এক হাজার টাকায়।

কানসাটের এক পাট আড়তদার জানান, গত বছর এরকম সময় পাট কিনেছিলেন ১২০০-১৩০০ টাকা মণ। কিন্তু এবার করছেন ২৫০০-২৭০০ টাকা মণ দরে।  পাটখড়ি ক্রয় দর ছিল ২৫০ থেকে ৩০০ টাকা মণ। এ বছর প্রথম থেকেই পাটের দাম ভালো।

চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বছর জেলায় ৩০৯৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় বাকি ৫ উপজেলার মধ্যে এবার পাট চাষ বেশি।

গত বছর শেষ দিকে ভালো দাম পাবার কারণেই এবার পাট বেশি চাষ করেছিলেন চাষিরা। এবারও দাম বেশ ভালো রয়েছে। তাই চাষিরা অনেক লাভবান হবেন বলে আশা করছেন সংশ্লিষ্ট দপ্তর।

0 comments on “পাটের ভালো ফলনে খুশি চাঁপাইনবাবগঞ্জের চাষিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ