Monday, 21 September, 2026

নীলগাই টি এখন স্থানীয় প্রশাসনের হাতে


নীল গাই

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি নীলগাই আটক করেছে এলাকাবাসী। পরে নীলগাইটি উদ্ধার করে স্থানীয় প্রশাসন। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকা থেকে নীলগাইটি উদ্ধার করা হয়। এ সময় নীলগাইটি দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম জানান, শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বিলভাতিয়া মাঠে একটি নীলগাই দেখতে পায় এলাকাবাসী। তারপর স্থানীয়রা এটাকে ধরার চেষ্টা করে।

এ সময় পশুটি ক্ষিপ্ত হয়ে দৌড়াতে লাগলে মির্জাপুর, দৌলতবাড়ি ও কামালপুরসহ কয়েকটি এলাকার প্রায় ৫ কিলোমিটার দৌড়ানোর পর স্থানীয়রা নীল গাইটিকে আটক করতে সক্ষম হয়।

আরো পড়ুন
বাংলাদেশের ইলিশ বাণিজ্যে উল্টো হাওয়া: উৎপাদনে ধস, ভারতের গুজরাট থেকে এলো ৫০০ টন ইলিশ
দেশে উৎপাদন কমায় ভারতের গুজরাট থেকে এল ৫০০ টন ইলিশ। কমছে বাংলাদেশের ইলিশ, বাড়ছে ভারতের বাজারে

দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির এক ঐতিহ্যগত ধারা বজায় ছিল। বিশেষ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের Read more

২০৩০ সালের মধ্যে পশুখাদ্যের বার্ষিক চাহিদা বেড়ে কোটি টনে পৌঁছাবে
পোল্ট্রি ও মাংসের চাহিদা বাড়ায় ২০৩০ সালের মধ্যে দেশে অ্যানিম্যাল ফিডের বার্ষিক চাহিদা ১ কোটি টনে পৌঁছাবে

দেশে পোল্ট্রি ও মাংসের ক্রমবর্ধমান চাহিদা পূরণের হাত ধরে আগামী ২০৩০ সালের মধ্যে পশুখাদ্য বা অ্যানিম্যাল ফিডের বার্ষিক চাহিদা বেড়ে Read more

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রাণীটি সীমান্ত পার হয়ে পার্শ্ববর্তী বন্ধু দেশ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রশাসনের পক্ষ থেকে নীলগাইটি উদ্ধার করে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

0 comments on “নীলগাই টি এখন স্থানীয় প্রশাসনের হাতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ