Saturday, 21 November, 2026

নাটোরে রসুনের রেকর্ড উৎপাদন


নাটোরের গুরুদাসপুরে এবার রসুনের বাম্পার ফলন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে নাটোরের সাতটি উপজেলায় ২৫ হাজার ১৩০ হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে, যা দেশের মোট রসুন আবাদ এলাকার প্রায় ২৯ শতাংশ।

জেলায় উৎপাদিত রসুনের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ১১ হাজার ২০৮ মেট্রিক টনে, যা দেশের মোট রসুন উৎপাদনের প্রায় ৪২ শতাংশ। এই বিপুল উৎপাদনের বর্তমান বাজারমূল্য আনুমানিক ২ হাজার ৩৫০ কোটি টাকা।

গুরুদাসপুর, চাঁচকৈড়, ধারাবারিষা, নাজিরপুর, কাছিকাটাসহ স্থানীয় হাটবাজারগুলোতে এখন রসুন বিক্রি হচ্ছে জমজমাটভাবে। ফলে এসব বাজার থেকে সরকারের রাজস্ব আয় যেমন বাড়ছে, তেমনি সাধারণ মানুষের জীবনযাত্রার মানেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

আরো পড়ুন
কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

অবৈধ ভেনামি পিএল উৎপাদন গোল্ডেন হ্যাচারীসহ ৩ প্রতিষ্ঠানে মৎস্য অধিদপ্তরের তদন্ত শুরু
অনুমোদন ছাড়াই নিষিদ্ধ ভেনামি চিংড়ি পোনা উৎপাদন এবং অবৈধ ব্রড চিংড়ি আমদানির অভিযোগে কক্সবাজারের তিনটি হ্যাচারির বিরুদ্ধে তদন্তে নেমেছে মৎস্য অধিদপ্তর। ছবিটি উখিয়ার সোনার পাড়া এলাকা থেকে তোলা।

কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন 'গোল্ডেন হ্যাচারী' সহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে Read more

তবে এই সাফল্যের মাঝেও বিদেশ থেকে রসুন আমদানির কারণে বাজারে দামের চাপ পড়তে পারে বলে আশঙ্কায় রয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। গুরুদাসপুরের ব্যাপারী গোলাম মোল্লা ও রহমত আলী জানান, দেশের বাজারে আমদানি করা রসুন আসলে স্থানীয় কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হতে পারেন।

গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ জানান, ‘আবহাওয়া অনুকূলে থাকায় এবার রসুনের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা বাজারে ভালো দাম পাচ্ছেন, এতে তাঁদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে।’

চলনবিল অঞ্চলের কৃষকরা সরকারের নিকট আমদানি সীমিত রাখার দাবি জানিয়েছেন, যাতে দেশীয় উৎপাদন বিক্রি করে তাঁরা ন্যায্য লাভ নিশ্চিত করতে পারেন।

0 comments on “নাটোরে রসুনের রেকর্ড উৎপাদন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ