Friday, 25 September, 2026

ধানের চিটা কেন হয় ? ধানের চিটা দেখা দিলে করনীয় কি ?


ধানের চিটার কারন ও করনীয়

ধান ক্ষেতে গরম বাতাস প্রবাহের ফলে চিটা দেখা দেয়। ধান ক্ষেতে গরম বাতাস প্রবাহের সময় এবং চিটা দেখা দিলে করনীয় কি সেই বিষয় নিয়ে আজকের আলোচনা।

বোরো ধানে হিটশক (তাপজনিত ক্ষতি) বা গরম বেশি পড়লে, গরম বাতাস প্রবাহিত হলে ধান চিটা হতে পারে। এ জন্য জমিতে ৫-৭ সেন্টিমিটার বা ২-৩ ইঞ্চি পানি ধানের কাইচথোর থেকে ফুল ফোটা পর্যায় পর্যন্ত ধরে রাখতে হবে। ধানের গোড়ালী পানিতে ঠান্ডা রাখলে ধানের জমিতে চিটার পরিমান কম হয়।

ধানের জমিতে চিটা হতে দেখা গেলে করনীয়

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

জমিতে সর্বদা ধানের জমিতে পানি ধরে রাখুন। পানি ধরে রেখে জমিতে তাপমাত্রা কমিয়ে আনতে হবে।

এমওপি সার ১০ লিটার পানিতে ১০০ গ্রাম মিশিয়ে ৫ শতাংশ হিসেবে স্প্রে করুন। অথবা বিঘা প্রতি ৫ কেজি দানাদার এমও পি ( পটাশ) সার উপরি প্রয়োগ করুন।

সতর্কতা অবলম্বন

ধানের ফুল অবস্থায় স্প্রে করার প্রয়োজন হলে অবশ্যই পড়ন্ত বিকেলে বালাইনাশক স্প্রে করুন। সাধারনত সকাল ৭-১১ টা পর্যন্ত ধানের পরাগায়ন ঘটে। এ অবস্থায় স্প্রে করলে পরাগায়ন সমস্য হয় এবং ধান চিটা হওয়ার সম্ভাবনা থাকে। অপরিকল্পিতভাবে বালাইওনাশক স্প্রে করা যাবে না।

জরুরী প্রয়োজনে কৃষি অফিস বা উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিন।

0 comments on “ধানের চিটা কেন হয় ? ধানের চিটা দেখা দিলে করনীয় কি ?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ