Tuesday, 22 September, 2026

ধলেশ্বরী নদীতে ১২৫ মণ জাটকা জব্দ


ধলেশ্বরী নদীতে ‘এম ভি ফারহান-৫’ যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে প্রায় ১২৫ মণ (৫ হাজার কেজি) জাটকা আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের পাগলা স্টেশন।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন কাঠপট্টি এলাকার ধলেশ্বরী নদীতে অভিযান চালানো হয়। তবে অভিযানে জাটকার প্রকৃত মালিকদের না পাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরো পড়ুন
বাংলাদেশের ইলিশ বাণিজ্যে উল্টো হাওয়া: উৎপাদনে ধস, ভারতের গুজরাট থেকে এলো ৫০০ টন ইলিশ
দেশে উৎপাদন কমায় ভারতের গুজরাট থেকে এল ৫০০ টন ইলিশ। কমছে বাংলাদেশের ইলিশ, বাড়ছে ভারতের বাজারে

দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির এক ঐতিহ্যগত ধারা বজায় ছিল। বিশেষ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের Read more

২০৩০ সালের মধ্যে পশুখাদ্যের বার্ষিক চাহিদা বেড়ে কোটি টনে পৌঁছাবে
পোল্ট্রি ও মাংসের চাহিদা বাড়ায় ২০৩০ সালের মধ্যে দেশে অ্যানিম্যাল ফিডের বার্ষিক চাহিদা ১ কোটি টনে পৌঁছাবে

দেশে পোল্ট্রি ও মাংসের ক্রমবর্ধমান চাহিদা পূরণের হাত ধরে আগামী ২০৩০ সালের মধ্যে পশুখাদ্য বা অ্যানিম্যাল ফিডের বার্ষিক চাহিদা বেড়ে Read more

পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতে স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়োমিত অভিযান অব্যাহত থাকবে।

0 comments on “ধলেশ্বরী নদীতে ১২৫ মণ জাটকা জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ