Sunday, 01 November, 2026

জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ


কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্রে জানা গেছে, ৬ হাজার কৃষক আউশ ধানের বীজ ও সারের ওপর এই প্রণোদনা পাবেন।

প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে চাষ করার জন্য বিনামূল্যে পাঁচ কেজি উচ্চ ফলনশীল জাতের আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবেন।

আরো পড়ুন
স্মার্ট কৃষি প্রযুক্তি: কম খরচে লাভজনক আনারকলি (Passion Fruit) চাষ পদ্ধতি ও যত্ন
বাংলাদেশে আনারকলি চাষ

বাংলাদেশের কৃষিতে সাম্প্রতিক সময়ে অপ্রচলিত ফল ও সবজি চাষে বিপ্লব ঘটেছে। এর মধ্যে অন্যতম একটি উচ্চমূল্যের ও লাভজনক নাম হলো Read more

লেয়ার মুরগি পালনঃ লেয়ার মুরগির ফার্মে কখন কি টিকা দিতে হবে?
লেয়ার মুরগির ফার্মে কখন কি টিকা দিতে হবে?

লেয়ার মুরগির খামারে রোগের ঝুঁকি দূর করতে এবং সঠিক ডিম উৎপাদন নিশ্চিত করতে নির্দিষ্ট বয়স অনুযায়ী টিকা (Vaccine) দেওয়া আবশ্যক। Read more

এই কর্মসূচির আওতায় ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রণোদনা পাবেন, যাদের মধ্যে জামালপুর সদর উপজেলায় ১৪৫০ জন, বকশীগঞ্জে ১২৫০ জন, ইসলামপুরে ১১শ’ জন, মেলান্দহে ৭শ’ জন, সরিষাবাড়ীতে ৬শ’ জন, দেওয়ানগঞ্জে ৬শ’ জন এবং মাদারগঞ্জ উপজেলায় ৩শ’ জন কৃষক রয়েছেন।

ডিএই-এর উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান বাসস’কে বলেছেন, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এই প্রণোদনা বিতরণ করা হবে।

0 comments on “জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ