Saturday, 10 October, 2026

চার মাস চালে আমদানি শুল্ক থাকছে না


খুলনায় চালের দাম বেড়েছে, ধানের ভরা মৌসুমেও

চার মাস চালে আমদানি শুল্ক থাকছে না। সরবরাহ বাড়াতে ও বাজারে স্থিতিশীলতা আনতে চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। এর পাশাপাশি নিয়ন্ত্রকমূলক শুল্ক ২৫ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমদানিকারকরা ৬২ দশমিক ৫ শতাংশের পরিবর্তে এখন থেকে ২৫ শতাংশ আমদানি শুল্ক পরিশোধ করে আমদানি করতে পারবেন।

আরো পড়ুন
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!

চাপাইনবাবগঞ্জের অফ-সিজন আমের বাজারে লেগেছে পরিবর্তনের হাওয়া। গত কয়েক বছর ধরে কেজিতে ৩০০-৪০০ টাকায় বিক্রি হওয়া কাটিমন আম এখন ১৫০-১৮০ Read more

প্রাকৃতিক মহৌষধ: কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়?
কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়? জানুন জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

আমাদের দৈনন্দিন রান্নাঘরে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষায় প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে অন্যতম তিনটি Read more

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মূল্য নিয়ন্ত্রণে রাখতে আমদানির সুবিধার্থে আমরা শুল্ক কমিয়েছি।

বন্যা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি বছর ধান আবাদে বড় ধরনের ক্ষতির আশঙ্কার মধ্যে বোরো মৌসুম চলাকালীন ধানের দাম বৃদ্ধির কারণে এই পদক্ষেপ নওয়া হয়েছে। চলমান বন্যা পরিস্থিতি এই উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। গত এক মাসে সব ধরনের শস্যের দাম বেড়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তৈরি বাজার মূল্যের তথ্য অনুসারে খুচরা বিক্রেতারা গতকাল প্রতি কেজি চিকন চাল ৬৪-৮০ টাকায় বিক্রি করেছে, যা এক মাস আগের তুলনায় ১৪ শতাংশ বেশি।

টিসিবি তথ্য অনুসারে, মোটা চালের দাম এক মাস আগের তুলনায় গতকাল ৮.৬ শতাংশ বেড়ে প্রতি কেজি ৪৮ থেকে ৫৩ টাকায় বিক্রি হয়েছে।

0 comments on “চার মাস চালে আমদানি শুল্ক থাকছে না”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ