Thursday, 25 June, 2026

চাঁদপুরে জাটকাসহ ৯ জেলে আটক


চাঁদপুরে নৌ-পুলিশের অভিযানে ৬০ কেজি জাটকাসহ ৯ জেলেকে আটক করা হয়েছে। এছাড়াও ৫০ হাজার মিটার জাল এবং দুটি মাছ ধরার নৌকা জব্দ করে পুলিশ।

সোমবার (৮ মার্চ) ভোরে চাঁদপুর সদর উপজেলার হরিণাঘাট এলাকায় ওই অভিযান চালানো হয়।

আটক জেলেরা হলেন শেখ সাদ্দাম হোসেন (২০), আরিফ ঢালী (২০), আনসার খান (৩৫), জাকির গাজী (২৭), হানিফ গাজী (৪০), কাদির শেখ (২৮), জসিম শেখ (২৮), আনোয়ার শেখ (২০) এবং মো. হালিম (১৯)।

আরো পড়ুন
সস্তা সিন্থেটিক ফাইবারের কারণে আন্তর্জাতিক বাজারে চাপে বাংলাদেশের পাটপণ্য: বস্ত্র ও পাটমন্ত্রী
সস্তা সিন্থেটিক ফাইবারের কারণে আন্তর্জাতিক বাজারে চাপে বাংলাদেশের পাটপণ্য

আন্তর্জাতিক বাজারে বর্তমানে স্বল্পমূল্যের সিন্থেটিক ফাইবারের বিশ্বব্যাপী সহজলভ্যতা এবং ক্রমবর্ধমান ব্যবহার বাংলাদেশের পাটপণ্যের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছে। এটি Read more

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধের কঠোর নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর: জেলেদের বিকল্প কর্মসংস্থান ও বিশেষ কার্ডের ঘোষণা
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধের কঠোর নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সব ধরনের ক্ষতিকর জাল উৎপাদন সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছেন মৎস্য ও Read more

নৌপুলিশ, হরিণাঘাট ফাঁড়ির ইনচার্জ গোলাম মো. নাসিম জানান, নদীতে টহল দেওয়ার সময় বেশ কয়েকটি জেলে নৌকা নৌ-পুলিশের নজরে পড়ে। এসময় ধাওয়া দিয়ে ইঞ্জিনচালিত দুটি মাছ ধরার নৌকা ধরে ফেলা হয়। পরে ওই নৌকা দুটি থেকে ৬০ কেজি জাটকা এবং ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়। এ ঘটনায় হাতেনাতে ৯ জেলেকে আটক করা হয়।

নৌপুলিশের এই কর্মকতা আরো জানান, অভিযানের সময় নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মো. হালিম নামের এক জেলে। এতে নৌকার ইঞ্জিনের পাখার আঘাতে আহত হন তিনি।

নৌপুলিশ, চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, আটক জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ, তারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে জাটকা নিধন করেছেন।

0 comments on “চাঁদপুরে জাটকাসহ ৯ জেলে আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ