Thursday, 05 November, 2026

চাঁদপুরে জাটকাসহ ৯ জেলে আটক


চাঁদপুরে নৌ-পুলিশের অভিযানে ৬০ কেজি জাটকাসহ ৯ জেলেকে আটক করা হয়েছে। এছাড়াও ৫০ হাজার মিটার জাল এবং দুটি মাছ ধরার নৌকা জব্দ করে পুলিশ।

সোমবার (৮ মার্চ) ভোরে চাঁদপুর সদর উপজেলার হরিণাঘাট এলাকায় ওই অভিযান চালানো হয়।

আটক জেলেরা হলেন শেখ সাদ্দাম হোসেন (২০), আরিফ ঢালী (২০), আনসার খান (৩৫), জাকির গাজী (২৭), হানিফ গাজী (৪০), কাদির শেখ (২৮), জসিম শেখ (২৮), আনোয়ার শেখ (২০) এবং মো. হালিম (১৯)।

আরো পড়ুন
শীতকালীন পোষা প্রাণীর (Pet Animals) যত্ন: প্রয়োজনীয় করণীয় ও সতর্কতা
শীতকালে কুকুর, বিড়াল বা পাখির বিশেষ যত্ন এবং কিছু জরুরি সতর্কতা আলোচনা

শীতের আগমন আমাদের জন্য আরামদায়ক হলেও, বাড়ির আদুরে পোষা প্রাণীগুলোর জন্য এই সময়টি কিছুটা চ্যালেঞ্জিং। অবোলা এসব প্রাণীরা নিজেদের কষ্টের Read more

তেলাপিয়া মাছের শীতকালীন রোগ ব্যবস্থাপনা ও আধুনিক পরিচর্যা

বাণিজ্যিক মৎস্য চাষে তেলাপিয়া অন্যতম লাভজনক ও জনপ্রিয় মাছ। তবে শীতকালে তাপমাত্রা হ্রাস পাওয়ার সাথে সাথে পুকুরের পরিবেশ এবং মাছের Read more

নৌপুলিশ, হরিণাঘাট ফাঁড়ির ইনচার্জ গোলাম মো. নাসিম জানান, নদীতে টহল দেওয়ার সময় বেশ কয়েকটি জেলে নৌকা নৌ-পুলিশের নজরে পড়ে। এসময় ধাওয়া দিয়ে ইঞ্জিনচালিত দুটি মাছ ধরার নৌকা ধরে ফেলা হয়। পরে ওই নৌকা দুটি থেকে ৬০ কেজি জাটকা এবং ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়। এ ঘটনায় হাতেনাতে ৯ জেলেকে আটক করা হয়।

নৌপুলিশের এই কর্মকতা আরো জানান, অভিযানের সময় নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মো. হালিম নামের এক জেলে। এতে নৌকার ইঞ্জিনের পাখার আঘাতে আহত হন তিনি।

নৌপুলিশ, চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, আটক জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ, তারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে জাটকা নিধন করেছেন।

0 comments on “চাঁদপুরে জাটকাসহ ৯ জেলে আটক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ