Friday, 27 November, 2026

খুলনায় ফুলকপি-টমেটো-শিমের দাম বেড়েছে


চলতি সপ্তাহে খুলনার খুচরা বাজারে ফুলকপি, টমেটো এবং শিমের দাম বেড়েছে। ফুলকপিতে দাম কেজি প্রতি ৫-১০ টাকা, শিম প্রতিকেজি ১০ টাকা ও টমেটো কেজিতে ২০ টাকা বেড়েছে। নতুন আলু প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা। তবে বাধাঁকপি ও শালগমের দাম কেজিতে কমেছে ৫ টাকা। উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে কাঁচা মরিচ এবং দেশি পেঁয়াজের দাম।

গত সপ্তাহের মতো এ সপ্তাহেও কাঁচা মরিচ কেজিপ্রতি ১০০ টাকা এবং দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আমদানিকৃত পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

শনিবার (২৬ ডিসেম্বর) খুলনার গল্লামারী কাঁচাবাজারে সবজির দামের এ চিত্র দেখা গেছে।

আরো পড়ুন
শীতকালীন সবজি চাষের প্রস্তুতি: অধিক লাভের জন্য জমি তৈরি, সার ও পরিচর্যার পূর্ণাঙ্গ গাইড
শীতকালীন সবজি চাষের প্রস্তুতি

বাংলাদেশের কৃষকদের জন্য শীতকাল বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লাভজনক ফসলের মৌসুম। অনুকূল আবহাওয়া ও রোগবালাই তুলনামূলক কম থাকায় এ সময় Read more

কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

নগরীর জিরো পয়েন্টের বাসিন্দা মোবারক হোসাইন জানান, শীতের কয়েকটি সবজি ছাড়া সব কিছুর দামই বাড়তি। পেঁয়াজ, মরিচ ছাড়াতো রান্না করা যায় না। এগুলোর দাম কমবে কবে!

মিস্ত্রী পাড়া বাজারের সবজি বিক্রেতা তৈয়েব বলেন, আমরা কেনা দামের উপর সামান্য লাভেই বিক্রি করি। পাইকাররা দাম বেশি রাখলে আমাদের কিছু করার থাকে না।

বাজার করতে আসা পারভীন বেগম বলেন, শীতকালেও যদি তরকারির দাম না কমে তাহলে কবে কমবে? সব সময় দেখি দাম বাড়ে, কমে তো না।

0 comments on “খুলনায় ফুলকপি-টমেটো-শিমের দাম বেড়েছে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ