Tuesday, 28 April, 2026

কৃষকের অবদানে দুর্ভিক্ষের সম্মুখীন হবে না বাংলাদেশ: রাবি উপাচার্য


শনিবার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বিএলএস) যৌথ উদ্যোগে এক সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট ও খাদ্যসংকটের আভাস দেয়া হচ্ছে। তবে কৃষক ও কৃষির অবদানের কারণে আমরা কখনও দুর্ভিক্ষের সম্মুখীন হবো না।

তিনি আরো বলেন, মাঠ পর্যায়ের কৃষি সমস্যাগুলো কৃষকেরা সবচেয়ে ভালো জানেন। মাঠ পর্যায়ের সাথে যৌথতা না থাকলে আমাদের গবেষণার জ্ঞানকে কাজে লাগাতে পারবো না। তাই ইন্ড্রাস্টির সাথে কৃষকদের যোগাযোগ বৃদ্ধি করা জরুরী। না হলে আমাদের উৎপাদন টেকসই হবে না। আমাদের টিকে থাকতে হবে এবং সমস্যাগুলোর সমাধান করতে হবে।

আরো পড়ুন
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দ্বিগুণ দামে ইউরিয়া সার আমদানি করছে ভারত, আশঙ্কা বৈশ্বিক সংকটের
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ইউরিয়া আমদানিতে ভারতের খরচ দ্বিগুণ

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় সার আমদানিতে অতিরিক্ত মূল্য দিতে শুরু করেছে ভারত। সরকারি সূত্রে জানা Read more

চকচক করবে ‘সোনালি আঁশ’ বন্ধ পাটকল চালুতে পিপিপি মডেলের উদ্যোগ
নরসিংদীর পলাশ এলাকার বন্ধ পাটকল পুনরায় চালু

১. নিস্তব্ধতার চাদর সরছে পলাশে একসময় ভোরবেলায় সাইকেলের টুংটাং শব্দ আর হাজারো শ্রমিকের কোলাহলে যে নরসিংদী জেগে উঠতো – সেই Read more

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন ও বিএলএস সভাপতি অধ্যাপক জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে সেমিনারে ‘মধ্যম আয়ের দেশ গড়তে প্রাণীজ আমিষের অবদান’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেডি এফ) নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. নাথু রাম সরকার।

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, এসিআই লিমিটেডের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার ড. এম এ সালেক প্রমুখ।

0 comments on “কৃষকের অবদানে দুর্ভিক্ষের সম্মুখীন হবে না বাংলাদেশ: রাবি উপাচার্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ