Monday, 31 August, 2026

এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড পেলো ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান


কৃষিতে বিশেষ অবদান রাখায় ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান পেলো ‘এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২০’।

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- সেরা শস্য উৎপাদনকারী কৃষক ফেনীর আবু ছায়েদ রুবেল, চট্টগ্রামের হাসান চৌধুরী সাগর সেরা খামারি (গরু, ছাগল, মহিষ), কক্সবাজারের নয়ন সেলিনা সেরা খামারি (পোলট্রি) ও খুলনার মামুনুর রশিদ সেরা খামারি (মৎস্য) ক্যাটাগরিতে পদক পেয়েছেন।

এছাড়া সেরা সবজি চাষি হয়েছেন হবিগঞ্জের বদু মিয়া। সেরা ফল চাষি হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মতিউর রহমান।

আরো পড়ুন
অভ্যন্তরীণ চাহিদা পূরণে সফল মৎস্য খাত, এবার নজর বিশ্ববাজারে রপ্তানি বাড়ানোয়: জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে মৎস্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, Read more

দেশের অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বন্টন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও কর্মসংস্থানমুখী করতে সরকারি জলমহাল, অব্যবহৃত পুকুর, হাওর-বাঁওড় ও জলাশয় সংস্কার করে স্থানীয় বেকার Read more

বগুড়ার ‘স্বপ্ন ছোঁয়া সিঁড়ি’ সমবায় সেরা সামাজিক/ সমবায় বিভাগে ও নওগাঁর জাহাঙ্গীর আলম শাহ সেরা কৃষিশিক্ষা প্রতিষ্ঠান/ব্যক্তি বিভাগে পুরস্কার পেয়েছেন। তাছাড়া, গাইবান্ধার নজরুল ইসলাম সেরা কৃষি উদ্ভাবক ও সাভারের কোব্বাদ হোসাইন সেরা কৃষি উদ্যোক্তা হয়েছেন।

উল্লেখ্য, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত টিভি ও এসিআই যৌথভাবে কৃষিকাজের সাথে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহ ও সম্মাননা জানাতে প্রথমবারের মতো এই কৃষি পদক দিয়েছে। কৃষি উদ্যোক্তা, উদ্ভাবক, গবেষক, কৃষক ও খামারিদের মোট ১০টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়েছে।

0 comments on “এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড পেলো ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ