Saturday, 21 November, 2026

ঋণ-বিতরণ বাড়লেও আদায় কমেছে চলতি বছরের প্রথম তিন মাসে


কৃষিতে ব্যাংকগুলো চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বেশি ঋণ দিয়েছে। সেপ্টেম্বরে ঋণে গতি ফিরেছে যদিও জুলাই ও আগস্টে ঋণ বিতরণ কম হয়েছে। ফলে ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে প্রথম ত্রৈমাসিকে কৃষি ও পল্লিঋণ বিতরণে। তবে ঋণ-বিতরণ বাড়লেও আদায় কমেছে এ সময়ে। ৫ হাজার ৫৮৬ কোটি টাকা তিন মাসে আদায় হয়েছে।

ঋণ বিতরণ বাড়লেও কমেছে আদায়

জুলাই-সেপ্টেম্বরে গত অর্থবছরে আদায় হয়েছিল ৬ হাজার ২৭৭ কোটি টাকা।

আরো পড়ুন
কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

অবৈধ ভেনামি পিএল উৎপাদন গোল্ডেন হ্যাচারীসহ ৩ প্রতিষ্ঠানে মৎস্য অধিদপ্তরের তদন্ত শুরু
অনুমোদন ছাড়াই নিষিদ্ধ ভেনামি চিংড়ি পোনা উৎপাদন এবং অবৈধ ব্রড চিংড়ি আমদানির অভিযোগে কক্সবাজারের তিনটি হ্যাচারির বিরুদ্ধে তদন্তে নেমেছে মৎস্য অধিদপ্তর। ছবিটি উখিয়ার সোনার পাড়া এলাকা থেকে তোলা।

কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন 'গোল্ডেন হ্যাচারী' সহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে Read more

অর্থাৎ ৬৯১ কোটি টাকা আদায় কমেছে।

এ চিত্র পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে।

এই অর্থবছরে ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা রয়েছে ২৮ হাজার ৩৯১ কোটি টাকার ঋণ বিতরণের।

কৃষি খাতে ঋণ বিতরনের জন্য এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ব্যাংকগুলোর।

ব্যাংকগুলো ২০২০-২১ অর্থবছরে ঋণ বিতরণ করে লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশ।

যদিও সেই অর্থবছরে কৃষি ও পল্লি খাতে ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ২৯২ কোটি টাকার ঋণ বিতরণের।

এ খাতে অর্থবছর শেষে ২৫ হাজার ৫১১ কোটি টাকা ঋণ বিতরণ হয়।

চলতি ২০২১-২২ অর্থবছরে ব্যাংকগুলো ৫ হাজার ২১০ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে প্রথম তিন মাসে।

যা ১১ দশমিক ২৩ শতাংশ বেশি গত অর্থবছরের একই সময়ের তুলনায়।

যার পরিমাণ টাকার অংকে ৫২৬ কোটি টাকা।

গত অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংকগুলো ৪ হাজার ৬৮৪ কোটি টাকা বিতরণ করেছিল কৃষি ও পল্লিঋণ খাতে।

অর্থবছরের প্রথম মাস জুলাইতে কৃষিঋণ বিতরণ হয় ৯৪২ কোটি ও আগস্টে ১ হাজার ৭৩২ কোটি টাকা।

কিন্তু সেপ্টেম্বরে কৃষি খাতে ২ হাজার ৫৩৬ কোটি টাকা ঋণ বিতরণ হয়।

এতে ব্যাংকগুলো বার্ষিক লক্ষ্যমাত্রার ১৮ দশমিক ৩৫ শতাংশ ঋণ দিয়েছে তিন মাসে।

গত বছর এপ্রিলে কৃষি খাতের জন্য করোনাভাইরাসের বিপর্যয় কাটাতে কেন্দ্রীয় ব্যাংক ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে।

এ তহবিল থেকে বিভিন্ন খাতে ঋণ বিতরণ করা হয়।

হর্টিকালচার, ফুল, ফল, মৎস্য, পোলট্রি, ডেইরি ও প্রাণিসম্পদ খাতে ৪ হাজার ২৯৫ কোটি টাকার ঋণ বিতরণ করা হয় গত ৩০ জুন পর্যন্ত।

করোনা পরিস্থিতির কোন উন্নতি হয়নি এর মধ্যে।

যার ফলে আরও ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক গত সেপ্টেম্বরে।

ক্ষুদ্র ও প্রান্তিক বর্গাচাষিরা ২ লাখ টাকা পর্যন্ত কোন জামানত ছাড়াই ঋণ নিতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের এই তহবিলের মেয়াদ হবে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত।

0 comments on “ঋণ-বিতরণ বাড়লেও আদায় কমেছে চলতি বছরের প্রথম তিন মাসে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ