Thursday, 17 September, 2026

ঈদে নজরে এসেছে রাজবাড়ীর ‘রাজবাড়ীর রাজবাহাদুর’ ও ‘সিংহরাজ’


এবার কোরবানির ঈদকে সামনে রেখে রাজবাড়ীতে সবার দৃষ্টি কেড়েছে ৪০ মণ ওজনের ষাঁড় ‘রাজবাড়ীর রাজবাহাদুর’ এবং সিংহরাজ। জেলার সবচেয়ে বড় গরু হিসেবে ব্যাপক আলোচনায় গরু দুটি। এটি দেখতে প্রতিদিন গরু মালিকের বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। দূর-দূরান্ত থেকে আসছেন ক্রেতারা।

রাজবাড়ীর রাজবাহাদুর এর মালিক রাজবাড়ির জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের বংকুড়ি গ্রামের কৃষক মো. মাজেদ আলী খান।১০ ফুট লম্বা ও ৭ ফুট উচ্চতার কালো রংয়ের গরুটির দাম হাঁকছেন ১৫ লাখ টাকা।

খামারি মাজেদ আলী খান বলেন, ২০২০ সালে আমার পোষা গরু থেকে বাছুরটি জন্ম নেয়। বাছুরটি দেখতে খুব সুন্দর ছিল। আমেরিকান ডেইরি জাত থেকে জন্ম নেওয়া বাছুরটি বড় করার সাধ জাগে। সেখান থেকে বাড়তি যত্ন শুরু করি। রাজবাড়ী জেলা মূলতো রাজ-রাজাদের জেলা। তাই বাছুরটির নাম দেই ‘ রাজবাড়ীর রাজবাহাদুর’।

আরো পড়ুন
গুদামে উপচে পড়া সার, মাঠে হাহাকার: ত্রুটিপূর্ণ বিতরণ ব্যবস্থায় জিম্মি আমন চাষিরা

সারাদেশে মাঠপর্যায়ে আমন ধানের আবাদ পুরোদমে চলছে। এই সময়ে কৃষকদের সবচেয়ে বেশি প্রয়োজন ইউরিয়াসহ অন্যান্য সার। সরকারি তথ্যমতে, দেশে সারের Read more

বাড়তি দাম ও পর্যাপ্ত মজুতে ২০২৩-২৭ মেয়াদে গম আমদানি ১১% কমার পূর্বাভাস
বিশ্ববাজারে দাম বৃদ্ধি ও দেশে পর্যাপ্ত মজুদের কারণে ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশে গম আমদানি ১১% কমে ৬৬ লাখ টনে নামার পূর্বাভাস দিয়েছে USDA

বিশ্ববাজারে চড়া দাম, বাজারে পর্যাপ্ত মজুদ এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অনিশ্চয়তার কারণে আগামী ২০২৬-২৭ বিপণন বছরে বাংলাদেশে গম আমদানি ১১ Read more

ক্রেতারা বলছেন, গরুটি দেখতে ভালো। রাজবাড়ীর সেরা গরু এটা। আমরা ভেবেছিলাম ১০ লাখ টাকার মধ্যে হলে গরুটি ক্রয় করবো। কিন্তু কৃষককের প্রত্যাশা আরও বেশি। তাই ফিরে যাচ্ছি। বড় গরুর সঠিক ওজন প্রাণীসম্পদ দপ্তর থেকে নির্ধারণের দাবি ক্রেতাদের। তবে সবেচেয়ে বড় বিষয়, গরুটি কৃষকের হাতে বড় হয়েছে।

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ফজলুল হক বলেন, জেলায় দুইটি বড় গরু পালন করছেন খামারিরা। আমাদের নজরে এসেছে রাজবাড়ীর ‘রাজবাড়ীর রাজবাহাদুর’ ও ‘সিংহরাজ’। কৃষক মাজেদ আলী কোনো খামারি নয়। সে একজন কৃষক। তার লালন-পালন করা খামার থেকে গরুটি জন্ম নেয়। গরুটি প্রাকৃতিক খাদ্য নির্ভর এবং মানসম্মত।

0 comments on “ঈদে নজরে এসেছে রাজবাড়ীর ‘রাজবাড়ীর রাজবাহাদুর’ ও ‘সিংহরাজ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ